মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ · ১১ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসককে লাঞ্ছিত করা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমইউ কর্তৃপক্ষ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মে ২০২৫, ২:৫৯ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসককে লাঞ্ছিত করা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমইউ কর্তৃপক্ষ
লেখার আকার

সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অর্থোপেডিক্স বিভাগে এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণির কর্মচারীকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। অভিযুক্ত কর্মচারীর নাম মো. ইকবাল, যিনি বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল পরিচালক অফিসে কর্মরত ছিলেন।

সোমবার (১৭ মে) বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, গত ১৭ মে দুপুরে দায়িত্ব পালনরত অর্থোপেডিক্স বিভাগের এক চিকিৎসকের সঙ্গে অসদাচরণ এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে কর্মচারী ইকবালকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১৩(২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

আদেশে আরো বলা হয়, ঘটনাটির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বরখাস্তের এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ইতোমধ্যে ঘটনাটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে দুপুর ১টা ৫০ মিনিটে বিএমইউর অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসা নিতে আসেন মো. ইকবাল। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আহসান হাবিব তাকে নিয়ম অনুযায়ী আগে টিকিট কাটার অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ইকবাল এবং তার সঙ্গে আসা কয়েকজন লোক। অভিযোগ রয়েছে, তারা চিকিৎসককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং হত্যার হুমকি দেন।

হঠাৎ এ ঘটনায় চিকিৎসক হতচকিত হয়ে পড়েন এবং নার্সদের সহযোগিতায় অপারেশন থিয়েটারে (ওটি) আশ্রয় নেন। চিকিৎসক অভিযোগ করেছেন, ঘটনাস্থলে উপস্থিত আনসার সদস্যসহ হাসপাতালের অন্যান্য কর্মচারীরা নিরব দর্শকের ভূমিকা পালন করেছেন।

এবিষয়ে তখন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, চিকিৎসকের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ও প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।