মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বিএমইউতে পুনরায় চালু হল ক্যানসারের চিকিৎসা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৯ মে ২০২৫, ২:২৯ · ২ মিনিটে পড়ুন
বিএমইউতে পুনরায় চালু হল ক্যানসারের চিকিৎসা
লেখার আকার

সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত উন্নত প্রযুক্তির যন্ত্র লিনাক মেশিন (লিনিয়ার এক্সিলেটর) দিয়ে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম আবারও চালু করা হয়েছে।

রোববার (১৮ মে) বিএমইউর এফ ব্লকে অনকোলজি বিভাগের উদ্যোগে এ বিষয়ে (লিনিয়ার এক্সিলেটর পুনরায় চালুকরণ) একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহর সভাপতিত্বে ও অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এসময় অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন। তিনি তার বক্তব্যে রোগীদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ বন্ধ ও উচ্চবিত্তের মানসিকতা ত্যাগ করার জন্য সেবাদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ক্যানসার রোগীদের চিকিৎসা ব্যয়ের বিষয়ে রোগীকে অবহিতকরণ, রোগীর মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ, চিকিৎসার সম্ভাব্য অগ্রগতির বিষয়ে রোগী বা তার স্বজনকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখার উপর গুরুত্বারোপ করেন। ক্যানসার বিভাগ থেকে গবেষণা কার্যক্রমে অধিকতর মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সারোয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমীন, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান (রতন) প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।