রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসক যেখানে সৃষ্টিকর্তার প্রতিনিধি

Captureসার্জারিতে অভিনব এবং অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ “আছির মেমোরিয়াল” স্বর্ণপদক পেয়েছেন মেজর জেনারেল অধ্যাপক হারুনুর রশীদ। বাংলাদেশে সর্বপ্রথম “Bladder Exstrophy with Epispadias” রোগের সর্বপ্রথম সফল অপারেশন এবং চিকিৎসার জন্য গত ৫ ডিসেম্বর ঢাকায় ১৩তম ইন্টারন্যাশনাল সার্জিক্যাল কংগ্রেস ও সার্ক সার্জিক্যাল কংগ্রেসে এ তিনি পদক পান। ‘সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’ এর আয়োজনে চারদিনের এ সম্মেলনে বাংলাদেশ থেকে মনোনীত শ্রেষ্ঠ সার্জন হিসেবে ‘আইকন অব সার্জনস’ খেতাব পান অধ্যাপক গোলাম রসুল। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে সম্মেলনে অংশগ্রহণকারী সার্কভুক্ত ৫টি দেশের ৩০ জন সার্জনের পক্ষ থেকে সার্জনদের জন্য একটি স্বতন্ত্র ইন্সটিটিউট গড়ে তোলার দাবি জানানো হয়।
1

রোগ এবং রোগের চিকিৎসার বাইরে, রোগীর দূর্বিষহ জীবনে একজন চিকিৎসক দেবদূতের মত আবির্ভূত হয়ে কত বড় ভূমিকা রাখতে পারেন-১০ম “আছির মেমোরিয়াল” স্বর্ণপদকের পেছনের গল্পটি সাধারণ মানুষতো বটেই চিকিৎসকদেরও মুগ্ধ করেছে। বাংলানিউজ২৪ কে বাংলাদেশের চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষার্থীদের “প্ল্যাটফর্ম” থেকে ধন্যবাদ জানাচ্ছি রোগী শাহ মোঃ সায়েমের জীবনে চিকিৎসক মেজর জেনারেল হারুনুর রশিদের অবদান “একটি অনন্য সাফল্যের গল্প” ফিচারে তুলে আনার জন্য। এটি শুধু একজন সায়েম বা একজন ডাক্তার হারুনুর রশিদের গল্প নয় বাংলাদেশের ৭৫ হাজার রেজিস্টার্ড চিকিৎসকের কোটি সাধারণ মানুষকে সেবার একটি দৃষ্টান্ত মাত্র যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে।

চিকিৎসক যেভাবে সৃষ্টিকর্তার প্রতিনিধিঃ প্রস্রাবের পথে জন্মগত ত্রুটি নিয়ে বড় হতে থাকে সায়েম। নিজের প্রস্রাব নিয়ন্ত্রণে রাখতে পারত না। সায়েমের বাবা মা ছেলের চিকিৎসার জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে যান। সায়েম ততদিনে কৈশোর পেড়িয়ে ২৫ বছরের যুবক। চিকিৎসক মেজর জেনারেল হারুনুর রশিদের কাছে তাঁরই শিক্ষক সেনাবাহিনীর অধ্যাপক চিকিৎসক মেজর জেনারেল সিরাজ জিন্নাতরে চিঠি নিয়ে আসে সায়েম। ডাঃ হারুনের কাছে তাঁর শিক্ষকের অনুরোধ সায়েমের সুচিকিৎসা নিশ্চিত করার। সময়টা ১৯৯৬ সাল। বাংলাদেশে এ ধরনের অসুখের চিকিৎসায় তখনো সাফল্য আসেনি। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসা, জটিল অপারেশনের দায়িত্ব নিলেন ডাঃ হারুনুর রশিদ। পেশাগত দায়িত্ববোধ, উচ্চতর পড়াশোনা, গবেষণা এবং নিজ যোগ্যতা দক্ষতার প্রমাণ রেখে সায়েমের অপারেশন তিনি করেন ১৯৯৭ সালে। বাংলাদেশে এ ধরনের অপারেশনে প্রথম সফল হলেন ডাঃ হারুনুর রশিদ। সায়েমের বয়স এখন ৪২, অপারেশনের পর ২০০০ সালে তিনি বিয়ে করেন এবং দু’সন্তানের জনক। সম্মেলনে সায়েমের স্ত্রী এবং দুই শিশু পিতার চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। চিকিৎসক হারুনুর রশিদ সম্পর্কে সায়েম বলেন- “হারুন স্যার আমার কাছে স্রষ্টার প্রতিনিধি”। অল্প কিছুদিনের মধ্যে সায়েমের আরেকটি অপারেশন করবেন মেজর জেনারেল হারুনুর রশিদ।

চিকিৎসক হারুনুর রশিদঃ ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৭৯ সালে এমবিবিএস সম্পন্ন করে ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চিকিৎসক হিসেবে যোগদান করেন। প্রায় ৩৫ বছর চাকরি করে বর্তমানে মেজর জেনারেল হারুনুর রশিদ সেনাবাহিনীর কনসালট্যান্ট সার্জন জেনারেল ও চিফ ইউরোলজিস্ট হিসেবে কর্মরত। প্রয়াত অধ্যাপক মোঃ আছিরউদ্দিনের সম্মানে প্রবর্তিত “আছির মেমোরিয়াল গোল্ড মেডেল” এবং “আছির মেমোরিয়াল লেকচার” এর ব্যবস্থাপনা করে থাকে “সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ’। সেনাবাহিনী থেকে মেজর জেনারেল হারুনুর রশিদ প্রথম এ স্বর্ণপদক পাওয়ার গৌরব অর্জন করেছেন, এ পর্যন্ত ১০জন গুণী চিকিৎসক এ সম্মাননা অর্জন করেছেন।

প্ল্যাটফর্মের পক্ষে, ডাঃ মোহিব নীরব

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

6 thoughts on “চিকিৎসক যেখানে সৃষ্টিকর্তার প্রতিনিধি”

  1. আমার খুব ভাল লাগছে যে, স্যারের মত সাদা মনের মানুষ এই পুরস্কার পেয়েছেন…।সে অনুষ্ঠানে স্যারের সাথে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।