মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালকের মৃত্যু, এলাকা লকডাউন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:৫০ · ১ মিনিটে পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে রিকশাচালকের মৃত্যু, এলাকা লকডাউন
ছবি: সংগৃহীত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ এপ্রিল, ২০২০:

চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বিশ্বরোড মোড় গেইটলক কাউন্টার সংলগ্ন স্থানে ষাটোর্ধ বয়সী এক রিকশা চালকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। চালকের আসনে বসে ছটফট করতে করতে রিকশার পাদানিতে এলিয়ে পড়েন তিনি। এর কিছুক্ষণ পর খিঁচুনি দিয়ে মারা যান। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে তার সাহায্যার্থে এগিয়ে যাওয়ার সাহস করেনি কেউ। আজ (১৫ এপ্রিল) বেলা আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রিকশা চালকের নাম মোফাজ্জল। তিনি সদর উপজেলার বারঘরিয়া নতুন বাজার এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।
খবর পেয়ে তৎক্ষনাৎ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলমগীর হোসেন ও সদর থানার উপপরিদর্শক (এস আই) রাসেল ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিন ও উপজেলা মেডিকেল অফিসার ডা. আসলাম হোসেনের তত্ত্বাবধানে তার নমুনা সংগ্রহ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর হোসেন মিডিয়াকে জানান, করোনা সতর্কতায় বিশেষ ব্যবস্থায় ওই ব্যক্তিকে দাফন করার প্রক্রিয়া চলছে। এবং এ ঘটনার প্রেক্ষিতে বারোঘরিয়া নতুনবাজার এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/ আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।