বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নিম্নমানের পিপিই দেয়া হচ্ছে – অভিযোগ বেশিরভাগ চিকিৎসকের

প্ল্যাটফর্ম নিউজ:

১৬ই এপ্রিল,২০২০

বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামাঞ্চলে । সীমিত পর্যায়ে কমিউনিটি ট্রান্সমিশন হিসেবে কয়েকদিন আগে স্বীকার করা হলেও এখন দেশের বেশ কয়েকটি জেলা এবং অনেক উপজেলা লকডাউনে আছে। সারাদেশে ১৫ এপ্রিল পর্যন্ত ১২৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৫০ জন মৃত্যুবরণ করেছেন । এর মধ্যে ৬৫ জন চিকিৎসক ও ১৭ জন স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন বলে বেসরকারিভাবে প্রাপ্ত সূত্র অনুসারে জানা গেছে। আজ সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। চিকিৎসকদের মধ্যে মৃত্যুবরণকারী তিনিই প্রথম।

করোনা একটি অতি সংক্রামক রোগ। অত্যধিক সংক্রমণ সক্ষমতার কারণে এ রোগের চিকিৎসায় WHO এর নির্দেশনা অনুযায়ী চিকিৎসক, সেবাদানকারী নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী, ল্যাব টেকনোলজিস্টদের ভাইরাস প্রতিরোধী লেভেল-৪ মানের গাউন, রেসপিরেটর N95 মাস্ক, এয়ারটাইট গগলস, গ্লাভস সহ অন্যান্য সুরক্ষাসামগ্রীর প্রয়োজন হয়। দায়িত্বের প্রকার ভেদে এসব সামগ্রীর কোনো কোনোটা দরকার হয় অথবা সবগুলোই দরকার হয়। কিন্তু মান যেখানে যা থাকার, তাই থাকতে হয়। নাহলে সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

ছিঁড়ে যাওয়া পিপিই পরে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক

কিন্তু বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন যে হাসপাতালগুলোতে নিম্নমানের পিপিই, মাস্ক সহ অন্যান্য চিকিৎসা সামগ্রী সরবরাহ করা হয়েছে। কোথাও কোথাও অভিযোগ আরো গুরুতর যেখানে অতি নিম্নমানের রেইন কোট পিপিই হিসেবে এবং শপিং ব্যাগের কাপড় কেটে বানানো মাস্ক সরবরাহ করা হচ্ছে।

চিকিৎসকদের কাছে সরবরাহকৃত নিম্নমানের পিপিই সেট

অনেকেই সরবরাহকৃত নিম্নমানের পিপিই ও মাস্ক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে নিজেদের অভিমত ও হতাশা ব্যক্ত করেছেন।

নিম্নমানের গাউন

চট্টগ্রাম বিএমএর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ইকবাল ফয়সাল চৌধুরী স্বাচিপ সভাপতি ডা. ইকবাল আর্সেলান ও মহাসচিব ডা. ইহতেশাম চৌধুরী কে উল্লেখ করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেন,”৪০০ কোটি টাকার কেনা কাটা এই খেলনার চশমা নাকি ২০০ টাকা গগলস,এই সব নিম্নমানের পিপিই, ডিসপোসিবল গাউন, মাস্ক কিনে জায়েজ করতে না দেয়ার জন্য কেন্দ্রিয় বিএমএ,স্বাচিপ নেতৃবৃন্দ কে অনুরোধ জানাচ্ছি। এই সব হরিলুট তদন্ত করা হউক। নাম্বার ১ সংলিস্ট মন্ত্রনালয়, মহিলা ডেস্ক অফিসার, এবং বস তিনজনই এই প্রক্রিয়ার সাথে জড়িত। গনমাধ্যম কর্মীভাইদের প্রতি অনুরোধ এই গুলির দিকে নজর দিন।”

নিম্নমানের গগলস

দিনাজপুর মেডিকেল কলেজের একজন চিকিৎসক জানিয়েছেন, একবার ব্যবহারের পরেই ছিঁড়ে গেছে সরকারি ভাবে যোগান দেয়া পিপিই।
আরেকজন চিকিৎসক বলেছেন, ” যে পিপিই পেয়েছি তা অপর্যাপ্ত ও মান সম্মত নয়। বলা হচ্ছে এটা লেভেল ১ পিপিই। স্যাম্পল কালেকশনে N -95 মাস্ক দেয়ার কথা থাকলেও তা এখনো হাতে পাইনি।”
বিসিএস সহকারি সার্জন পদে নিয়োগ প্রাপ্ত একজন চিকিৎসক বলেন ,”লোকদেখানো – জিরোপ্রটেকশন একটা পেয়েছি, তাতে গ্লাভস-মাস্ক-সুকাভার -গগলস কিছুই নেই।”

শপিং ব্যাগের কাপড়ের তৈরি মাস্ক

কয়েকজন চিকিৎসক অবশ্য মানসম্মত পিপিই পেয়েছেন বলে জানিয়েছেন।

একজন চিকিৎসক দিনের পর দিন কাজ করেন। অনেক রোগীর চিকিৎসায় নিয়োজিত থাকেন। তিনি যখন আক্রান্ত হন, তখন তাঁর কাছাকাছি এলে অন্যান্য রোগী সংক্রমিত হতে পারেন। একজন ডাক্তারের অনুপস্থিতি অনেক রোগীর চিকিৎসা না পাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। নার্স, ওয়ার্ডবয়, ল্যাব টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও এ ধরনের সমস্যা হতে পারে।

ছিঁড়ে যাওয়া নিম্নমানের মাস্ক

টেকনিক্যাল বিষয়ে জনশক্তি তৈরিতে সময় লাগে। দক্ষতা অর্জন করা, বিশেষায়িত জ্ঞান অর্জন করা সময়সাপেক্ষ ও দুর্লভ। এই পর্যায়ের কেউ সংক্রমিত হওয়া মানে বহু রোগীর চিকিৎসা না পাওয়া। আজ একজন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। এমন যদি চলতেই থাকে, তাহলে চিকিৎসা দেয়ার জন্য জনবলের সংকট মারাত্মক হয়ে দেখা দিবে।

এদিকে আশংকা করা হচ্ছে আগামী কয়েকদিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেড়ে যাবে। তখন বিদ্যমান জনবলের বাইরেও অনেক লোকবল দরকার হবে৷

যদি তাই হয়, নিম্নমানের পিপিই হয়তো স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের সুরক্ষা দিবে না এবং খুব দ্রুত স্বাস্থ্যসেবা খাত তীব্র সংকটে পড়বে।

রোগী বাড়তে থাকায় যেসব স্থানে চিকিৎসক, নার্স, ল্যাব টেকনোলজিস্ট ও অন্যরা এখনো মানসম্মত পিপিই পাননি, তাঁদেরকে যথাযথ পিপিই সরবরাহ করে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুলো সচল রাখা ও সম্ভাব্য সংকট থেকে রক্ষা করতে চিকিৎসকরা আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।