মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

আইইডিসিআর হটলাইনে ফোন দিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২ কিশোর আটক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:৩৩ · ২ মিনিটে পড়ুন
আইইডিসিআর হটলাইনে ফোন দিয়ে আপত্তিকর মন্তব্য করায় ২ কিশোর আটক
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ
বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২০ খ্রিস্টাব্দ

আইইডিসিআর এর হটলাইনে ফোন করে নারী চিকিৎসককে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার রাতে কুষ্টিয়া ও নওগাঁ থেকে সংশ্লিষ্ট জেলা পুলিশের সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর যুদ্ধে নেমেছেন বাংলাদেশের ডাক্তাররা। সরকার এরই মধ্যে চালু করেছে টেলিমেডিসিন সার্ভিস। ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারদের ফোন কলে পরামর্শ পাওয়া যাচ্ছে এর মাধ্যমে। কিন্তু অন্তত তিন লাখ ‘আপত্তিকর’ ফোন কল করা হয়েছে টেলিমেডিসিন সংশ্লিষ্ট নম্বরগুলোতে।

সর্বাধিক আপত্তিজনক কল যাচ্ছে আইইডিসিআর এর ৩৩৩ নম্বরে বলে ডাক্তাররা পুলিশকে অভিযোগ জানিয়েছেন।

সিআইডির একজন উচ্চ পদস্থ কর্মকর্তা জানান, আইইডিসিআরসহ দেশের চিকিৎসকদের কাছে গত কয়েকদিনে অন্তত তিন লাখ ফোনকলে আপত্তিকর কথা বলেছেন ফোনদাতারা। এই বিষয়ে পুলিশ বাহিনী কাজ শুরু করছে।

তিনি জানান, সিআইডি ও জেলা পুলিশের যৌথ অভিযানে অভিযুক্ত ঐ দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে।

তিনি আরও জানান, সে হটলাইন নম্বরগুলোতে বারবার ফোন দিত। কোনো নারী ফোন ধরলেই সে অশালীন কথাবার্তা বলত।

উল্লেখ্য, এ বিষয়ে রাজধানীর বনানী থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয় বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক
শরিফ শাহরিয়ার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।