মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬২৫ আশ্বিন ১৪৩৩ · ২৭ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. সাহেনা আকতার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১২:০২ · ৩ মিনিটে পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষের দায়িত্ব পেলেন অধ্যাপক ডা. সাহেনা আকতার
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার

চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়িত হলেন চমেক গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেনা আকতার। গতকাল ২০ জানুয়ারি ২০২১, বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ শাখা হতে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে এক প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে একই কলেজের ফার্মাকোলজি বিভাগে বদলি করা হয়।  অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ২০১০ সালের ফেব্রুয়ারি হতে দীর্ঘ ৯ বছর চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। চাকুরির মেয়াদ অনুযায়ী এক বছর পর তাঁর অবসরে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের এক বছর আগে বদলির আদেশ আসায় বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন চমেকের সাধারণ শিক্ষার্থীরা (তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৬ নভেম্বর ২০১৯)। তাদের সাথে এ প্রতিবাদ কর্মসূচিতে আরো অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ।

পরবর্তীতে তাঁর স্থলে ২০১৯ সালের ১১ই নভেম্বর বিশিষ্ট শিশু চিকিৎসক অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মোহাম্মদ শামীম হাসান অধ্যক্ষ পদে দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে অত্র মেডিকেলের শিশু বিভাগের অধ্যাপক হিসাবে দায়িত্ব লাভ করেন। তবে তাঁর চাকুরির মেয়াদ ২০২১ সালের ৩০ অক্টোবর পর্যন্ত থাকলেও নির্ধারিত সময়ের সাড়ে ১০ মাস আগেই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব বরাবর অধ্যক্ষের পদ হতে স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন তিনি। এর পর, ২০২০ সালের ১৬ই নভেম্বর ডা. মোহাম্মদ শামীম হাসান স্বেচ্ছায় পদত্যাগ করলে পদ শূন্য হওয়ায় তাঁর স্থানে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদকে। ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস. এম. মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদকে যোগদানের তারিখ হতে পুনরাদেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন হিসেবে নিয়োগ করা হলো।

তবে স্থায়ী অধ্যক্ষ না থাকায় উক্ত মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ৩২৮ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা না পাওয়াকে কেন্দ্র করে গত ১২ জানুয়ারি, ২০২১ দৈনিক সমকাল পত্রিকার “অধ্যক্ষ নেই তাই বেতনও নেই ” শীর্ষক এক প্রতিবেদনে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নাসির উদ্দিন মাহমুদ বলেন, “স্থায়ী অধ্যক্ষ না থাকায় অর্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে গত মাসে কলেজের চিকিৎসকসহ বিভিন্ন বিভাগে নিয়োজিত ৩২৮ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা পাননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শিগগির সমস্যার সমাধান হবে।”

অতঃপর গতকাল ২০ জানুয়ারী, ২০২১ চট্টগ্রাম মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়িত হলেন চমেক গাইনী এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সাহেনা আকতার। “প্ল্যাটফর্ম অফ মেডিকেল‌ এন্ড ডেন্টাল সোসাইটি” পরিবারের পক্ষ হতে অধ্যাপক ডা. সাহেনা আকতারকে অভিনন্দন ও শুভকামনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।