শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

গরুর দুধে শিশুদের বড় হয়ে ডায়াবেটিস এ আক্রান্তের ঝুকি!!!

যেসব শিশুদের কে ছোটবেলা গরুর দুধ খাওয়ানো হয়, বড় হয়ে সেইসব শিশুদের ডায়েবেটিস ম্যালাইটাস হয়!

কেন ডায়েবেটিস হবে?? সেটার মেকানিজম সহজ ভাষায় ব্যাখ্যা করে দেখাই।

আমরা তো সবাই Protein, carbohydrate, fat ইত্যাদি ইত্যাদি খাই। তাই না??
তো আমরা জানি খাওয়ার পর Protein, carbohydrate, lipid গুলা কিন্তু intact অবস্থায় intestine থেকে Absorption হতে পারে না। প্রথমে ডাইজেশন হয়ে ছোট ছোট অংশে ভেঙ্গে তারপর Absorption হয়।

যেমন প্রোটিনের কথাই বলি। যত যাই প্রোটিন খাওয়া হোক, প্রোটিন কিন্তু Absorption হয় না। প্রথমে ভেঙ্গে ছোট ছোট Amino acid কিংবা dipeptide এ পরিণত হয়। তারপর ই Absorption হয়ে দেহে প্রবেশ করে। আমাদের দেহ তখন Amino acid গুলাকে কাজে লাগিয়ে আমাদের দেহের জন্যে প্রযোজ্য প্রোটিন তৈরি করে!

মূল টপিক টা কিন্তু এখনো বলি নাই। এখন বলবো। তবে সেটা বলার আগে একটা প্রশ্ন করেই ফেলি। প্রশ্নের উত্তর জানা থাকলে মেকানিজম টা বুঝতে সুবিধা হবে

প্রোটিন গুলা ভাঙ্গার দরকার কী ছিলো? সৃষ্টিকর্তা সরাসরি প্রোটিন Absorption এর সিস্টেম দিয়ে দিলেই তো পারতেন??
হুম সৃষ্টিকর্তা সেটা পারতেন। তবে তখন কী হত??
আপনি হয়তো মুরগির মাংশ খেয়েছেন। তখন মুরগির প্রোটিন আপনার দেহে ঢুকে কোন কাজ করতে পারতো না।
এইজন্যে মুরগির প্রোটিন ভেঙ্গে Amino acid হয়। সেটা পরে অন্যভাবে বিন্যস্ত হয়ে তৈরি করে মানুষের প্রোটিন!!
এইজন্যে গরুর দুধ খাইলে আমাদের দেহে গরুর প্রোটিন জমা হবে না, হাঁসের ডিম খেলে আমাদের দেহে হাঁসের প্রোটিন জমা হবে না। মানুষের প্রোটিন ই হবে

যাক সে কথা। মেকানিজম টা বলে ফেলি??
তার আগে আরো একটা জিনিস বলা দরকার, না হলে কিছু কনফিউশন রয়ে যাবে!
কেউ কেউ মনে মনে বলছেন, “আব্দুল্লাহ তো দেখি ভালো বিটলামী শুরু করছে!! সহজ কথারে শুধু প্যাঁচাইতেছে!!”
আরে বলবো তো। মেকানিজম টা বুঝাতে এই জিনিসটা লাগবেই।
যাই হোক কন্টিনিউ করি,

একটা শিশুর জন্মের পর তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। যেকোন ইনফেকশনে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে।
তো এই অবস্থায় শিশু যাতে ইনফেকশনের সাথে লড়াই করতে পারে সেজন্যে আল্লাহ এক সুন্দর ডিজাইন করলেন।
মায়ের বুকের দুধে দিয়ে দিলেন Immunoglobulin বিশেষ করে IgA
IgA শিশুকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে।
যদিও IgA mainly surface immunity provide করে, তবে কিছু অংশ দেহেও প্রবেশ করে!
একটা প্রশ্ন!! IgA জিনিসটা কী??
একটা প্রোটিন
তাহলে তো এটা সরাসরি Absorption হবে না। এটা প্রথমে ভেঙ্গে Amino acid হবে, তারপর ই Absorption হবে
, এটাই তো নিয়ম, তাই না??
কিন্তু immunoglobulin যদি ভেঙ্গেই যায়, তাহলে তো সে আর Immunoglobulin থাকলো না, রোগের সাথে লড়াই করবে কীভাবে??
অার ভাঙ্গা Amino acid জোড়া লাগিয়ে নতুন Immunoglobulin তৈরি করার ক্ষমতা ছোট শিশুর নাই। থাকলে কি আর মায়ের দুধের মাধ্যমে IgA ট্রান্সফ্রারের বুদ্ধি করার দরকার ছিলো??
তাহলে উপায়??
আল্লাহ সেটার জন্যেও ডিজাইন করলেন।
জন্মের পর বেশ কিছুদিন পর্যন্ত শিশুর intestine, Digestion ছাড়াই প্রোটিন Absorption করে।
অর্থাত যেসব প্রোটিন শিশু খাবে সেটা ভেঙ্গে এমিনো এসিডে পরিণত হবে না, বরং সরাসরি Endocytosis এর মাধ্যমে Intact অবস্থায় Absorption হয়ে যাবে।
[biochemistry by satyanarayana, 3rd edition, page172]
তাহলে শিশু কোন ঝামেলা ছাড়াই মায়ের দুধের ইমিউনোগ্লোবিন পেয়ে ইনফফেকশনের সাথে টিসুম টিসুম লড়াই করবে!!
এখন আসি মূল কথায়!
এতক্ষণে কী বললাম??
জন্মের পর কিছুদিন পর্যন্ত শিশু প্রোটিন না ভেঙ্গে সরাসরি absorption করে।
এখন কোন শিশুকে যদি গরুর দুধ খাওয়ানো হয়, তাহলে??
গরুর প্রোটিন গুলা শিশুর দেহে ঢুকবে!!
তাতে কী হবে?? শিশু বড় হয়ে গরু হয়ে যাবে??
আরে নাহ।
গরুর দুধের একটা প্রোটিন হলো, Bovine serum albumin
তো সেটা তো শিশুর দেহে ঢুকে পড়লো।
পরবর্তীতে কিছুটা বড় হয়ে গেলে, শিশুর দেহে Immunity develop করে গেলে, শিশুর ইমিউন সিস্টেম সেই Bovine serum albumin কে ফরেন বডি মনে করে সেটার বিরুদ্ধে এন্টিবডি তৈরি করবে। এন্টিবডি সেই গরুর প্রোটিন ধ্বংস করবে।
এতটুকু হলে তো ভালো ছিলো। কিন্তু না, কাহিনী আরো আছে।
গরুর সেই প্রোটিন আর আমাদের দেহের প্যানক্রিয়াসের বিটা Cell এর একটা প্রোটিন দেখতে অনেকটা একই রকম।
ফলে গরুর সেই প্রোটিন টার বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি Pancreatic beta cell কেও ধ্বংস করে ফেলে।
আর বিটা সেল থেকে কী আসে?? রসমালাই?
না না। ইনসুলিন আসে!!
সো প্যানক্রিয়াটিক বিটা সেল ধ্বংস হতে থাকলে Insulin তৈরি হওয়া আস্তে অাস্তে কমে যাবে।
ফলে দেখা দিবে ডায়েবেটিস ম্যালাইটাস
এইজন্যেই ছোটবেলা যেসব শিশুদের গরুর দুধ খাওয়ানো হয়, তাদের বড় হয়ে ডায়েবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।
[Davidson’s principles & practice of medicine, 22nd edition, page: 804]
ডায়েবেটিস এর এটা কিন্তু মাত্র একটা কারণ। আরো কিছু কারণ আছে। সেটা না হয় অন্যদিন বলবো
আজকে এইটুক।

….
আব্দুল্লাহ আব্দুল আজিজ
নর্থ ঈস্ট মেডিকেল কলেজ, সিলেট

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

3 thoughts on “গরুর দুধে শিশুদের বড় হয়ে ডায়াবেটিস এ আক্রান্তের ঝুকি!!!”

    1. ভাল কথা, সবিই তো বললেন। কিন্তু বয়স কত হলে খাওয়ানো যাবে তাতো বললেন না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।