শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডাক্তার না কসাই?

লিখেছেন:
মোঃ ইমরান হাসান, যশোর মেডিকেল কলেজ
(প্ল্যাটফর্ম ফেসবুক পেজের ইনবক্স থেকে পাওয়া)

কিছুদিন আগে শখের বসে একটি প্রাইমারি স্কুলে ক্লাস নিতে গেছিলাম।
ক্লাসে ঢুকে প্রথমেই সবাইকে জিজ্ঞেস করেছিলাম, “তোমরা বড় হয়ে কে কি হতে চাও?”
প্রত্যুত্তরে দেখলাম ৭০ শতাংশ ছেলেমেয়েই বলল তারা ডাক্তার হতে চাই।

হ্যাঁ, প্রিয়বন্ধু;
আমি এমন বাংলাদেশের একজন সন্তান যেখানে কিনা ডাক্তার দেখানোর শেষে ভিজিট দেবার সময় তাকে কষাই বলে গালি দেওয়া হয় অথচ বাসায় ফিরে সন্তানকে পড়তে বলা হয় যাতে বড় হয়ে সে ডাক্তার হতে পারে।
১২ টি বছর হাড়ভাঙা পরিশ্রম,কঠোর সাধনার বাধা পেরিয়ে একটি ছেলে এডমিশন টেস্টে উপনীত হয়।
লাখো মেধাবীকে টপকে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে গুটিকতক ছাত্রকে বেছে নেওয়া একজন মেডিকেল স্টুডেন্ট আমি।
দিনকে রাত আর রাতকে দিন করে লাইফের প্যারাময়তাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে একজন মেডিকেল স্টুডেন্ট এর কন্টকময় জীবন।
তরুণেরা যখন জীবনের সোনালি যৌবন উপভোগে মত্ত, তখন আমরা বোনসের ডেসক্রিপশন পড়ায় ব্যস্ত।
ব্যক্তিগত শখ,আহ্লাদ,স্টাইল ভুলে কড়া নিয়মের বেড়াজালে বন্দী থাকে একজন মেডিকেল স্টুডেন্ট।
এতটা সংগ্রাম করে পাস করা একজন ডাক্তারের সম্মান কতটুকু?
কতটুকু মর্যাদা দিয়েছে এই সমাজ ডাক্তারদেরকে?
একজন ৩য় শ্রেণির সিপাহি পুলিশকে দেখলে মানুষ ভয় পেয়ে সালামের পর সালাম দেয়।স্যার-স্যার বলে একাকার করে ফেলে।
অথচ সদ্য চেম্বারে বসা ডাক্তারটিকেও পাতি মাস্তানকে চাঁদা দিতে হয়।
পুলিশ ঘুষ নিলে সেটা হয় স্বাভাবিক।আর একজন এফসিপিএস কমপ্লিট ডাক্তার ৫০০ টাকা ভিজিট ফিক্সড করলে সেটা হয় ডাকাতি।আমি সেই হতভাগা ভবিষ্যৎ ডাক্তার।

কোনো রোগীর মৃত্যু হলে, “সাংবাদিকের সহজ লেখনী -ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু।”
আচ্ছা সাংবাদিকরা কি এমবিবিএস পাস করে সাংবাদিকতায় ঢুকেছেন নাকি, যে চিকিৎসকের ভুল সঠিক নির্ণয় করেন!!
বর্তমান সময়ের অন্যতম অভিশাপ হলুদ সাংবাদিকতা।
সাংবাদিকদের সম্ভবত বর্তমানে খবরের খুব সংকট চলছে!
তাই কিছু একটা পেলেই যাচাই বাচাই না করেই কৌতুক রচনা করেন।
আম জনতা তাহাকে অটল সত্য ভাবিয়া লাফালাফি শুরু করে দেয়।
পরিণামে আমকে আমলকি বানিয়ে আমাদেরকে সবাই চেনে কষাই হিসাবে।
এই যে সাংবাদিক বন্ধু, কখনো ডাক্তারদের সফলতার গল্প কি কোনো পত্রিকায় আজও বড় করে তুলে ধরেছেন?
নাকি অন্যের সফলতার গল্প বলতে হিংসা হয়??
যদি আপনি কাউকে কখনো মেরে না থাকেন তবে ডাক্তার ধরে মারতে পারেন।কারণ ডাক্তার মারলে তার কোনো বিচার হয় না।
রোগীর মৃত্যু হলে কোনো কারণ ছাড়াই রোগীর স্বজনেরা গায়ে হাত তোলেন নীরিহ ডাক্তারের উপর।
উনাদের আচরণ দেখলে মনে হয়, মানুষ কখনো মরে না।
আজ পর্যন্ত অগণিত ডাক্তারকে মারধোর করার প্রমাণ আছে।কিন্তু কতজন অপরাধীর বিচার হয়েছে জানা নেই।

কোনো মহিলা ডাক্তারকে উত্যক্ত করলে সেটাকে বলা হয় বিচ্ছিন্ন ঘটনা।আপনাদের কাছে ডাক্তারের ফিশ কমানোটায় মূল ঘটনা।
গ্রামের আদিম পরিবেশে মানিয়ে নেওয়া কমিউনিটি ক্লিনিকে সেবা দেওয়া কষাই গোত্রের একজন আমি।আমি এমন একটি পেশায় যেতে চলেছি যেখানে কিনা দোষ না করেও শাস্তি পেতে হয়।
মুহূর্তেই সবুজকে হলুদ বানানো হয় হাতে কলম থাকার জন্য।
সাংবাদিকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, “হাতে কলম আছে বলেই যা খুশি লেখার অধিকার আপনার নেই।
যে কলম আপনার হাতে আছে সে কলম আমরাও ধরতে জানি।
হসপিটালের গন্ডি পেরিয়ে প্রয়োজনে আমরাও রাজপথে নামতে পারি।
ব্লেডকে ব্লেড বলুন, তাকে রঞ্জিত করে স্পেড বানাবেন না।

আর হ্যাঁ পরিশেষে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, “আপনি যদি মানুষ হোন তো আমরা ডাক্তার; আর আপনি যদি পশু হোন তবে আমরা কসাই।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।