শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩, ১৯ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মেডিকেল সাইন্সের আলোকে valentine day…

১৪ ফেব্রুয়ারী Valentine day
valentine day কী? এই প্রশ্নের উত্তরে ছোট বাচ্চাও দাঁত কেলিয়ে কেলিয়ে হাসবে আর বলবে “আব্দুল্লাহ ভাই, আপনি জানেন না? এইটা তো ‘ভালোবাসা দিবস’।”
যারা একটু পন্ডিত টাইপের তারা হয়তো আরো একটু বেশি জানে যে valentine নামের একজন Christian saint কে সম্মান দেখিয়ে দিনটা পালন করা হয়। তবে এটা হয়তো অনেকেই জানেনা যে মেডিকেল সাইন্সের ভাষায় valentine একটা বিষের নাম।
বিষটার কথায় আসার আগে saint valentine সম্পর্কে দুটা কথা বলি।
রোম সাম্রাজ্যে তখন সৈন্যদের জন্যে বিয়ে করা নিষিদ্ধ। কারণ বিয়ে করলে তারা তাদের কাজের ব্যাপারে উদাসীন হয়ে যাবে।
saint valentine ঠিক তখন সৈন্যদের কে বিয়ে করার ব্যাপারে উৎসাহ দেয়া শুরু করেন। তাদের বিয়ের ব্যাবস্থাও করে দেন।
সেই অপরাধে তাকে কারাগারে বন্দি করা হয় এবং মৃত্যুদন্ডের আদেশ দেয়া হয়। কারাগারে থাকাকালে জেল রক্ষকের এক অসুস্থ মেয়েকে তিনি সুস্থ করে তুলেন। মেয়েটার নাম ছিলো Asterius.
অবশেষে মৃত্যুদন্ড সম্পন্ন করার আগের দিন saint Valentine, Asterius কে একটা চিঠি লিখে যান and চিঠির ঠিক নিচে লিখে যান, ‘your valentine’।
দিনটা ছিলো ১৪ ফেব্রুয়ারী। সেই স্মৃতি রক্ষার জন্যে ১৪ ফেব্রুয়ারী ভালোবাসা দিবস হিসেবে পালিত হয়।

আচ্ছা এখন আসি মেডিকেল সাইন্সে। এখানে valentine কিন্তু একটা বিষের নাম। কেউ বলবে, “ওই আব্দুল্লাহ, সব জায়গায় শুধু অশুভ কথা শুনাও কেন? ভালোবাসা দিবসে আসছো বিষের কাহিনী শুনাইতে।”
আমার কী দোষ?? পুস্তকে ছিলো লেখা।
যাই হোক, staphyloccus aureus নামের একটা ব্যাক্টেরিয়া একটা toxin তৈরি করে যার নাম Valentine। পুরো নাম Panton-Valentine-leukocidin। এই toxin মানব দেহের একটি গুরুত্বপূর্ণ রক্তকোষ WBC এর cell membrane এ ছিদ্র তৈরি করে দেয়। ফলে WBC এর সব সম্পদ বের হয়ে যায় আর অকাল মৃত্যু ঘটে WBC এর। [Review of medical microbiology and immunology by Warren Levinson,12th edition, page: 43]
এখানে একটা কথা বলে রাখা দরকার।

ব্যাক্টেরিয়া কে kill করার জন্যে একটা বহুল জনপ্রিয় bacteriocidal antibiotic হলো penicillin যা আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে সর্বপ্রথম ‘penicillium notatum’ নামক ছত্রাক(Fungi) থেকে তৈরি করেন। এখন অবশ্য ‘penicillium Chrysogenum’ থেকে তৈরি হয়। [ উচ্চ মাধ্যমিক উদ্ভিদবিজ্ঞান by ড. মোহাম্মাদ আবুল হাসান, 10th edition, page: 361]

এখন penicillin বেশিরভাগ ব্যাক্টেরিয়াকে kill করলেও staphylococcus aureus কে kill করতে পারেনা কারণ staphylococcus aureus নিজে beta lactamase নামের এনজাইম তৈরি করে যা penicillin এর beta lactam ring কে ভেঙ্গে নিষ্ক্রিয় করে দেয়।
কিন্তু তাতে কি? ফার্মাকোলজিস্ট রা natural penicillin কে modify করে তৈরি করেছেন আরো শক্তিশালী antibiotic ‘methicillin’ যা beta lactamase দ্বারা নিষ্ক্রিয় হয় না। [Basic and Clinical pharmacology by Bertram G. Katzung, 12th edition,page: 790,792,796]
ওদিকে staphylococcus aureus ও কম বজ্জাত না। এমন কিছু শক্তিশালী প্রজাতির syaphylococcus এর আবির্ভাব ঘটাইছে যাদেরকে methicillin ও kill করতে পারেনা। এদের বলে methicillin resistant staphylococcus aureus(MRSA) [Review of medical microbiology and immunology by Warren Levinson,12th edition, page: 111]

panton-valentine-leukocidin এই বজ্জাত প্রজাতির MRSA থেকেই অাসে।
so ভালোবাসেন তবে MRSA এর Valentine থেকে সাবধান।

মূল লেখাঃ আব্দুল্লাহ আব্দুল আজিজ
নর্থ ঈস্ট মেডিকেল কলেজ। FB_IMG_1489559484790

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “মেডিকেল সাইন্সের আলোকে valentine day…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।