মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

গণঅভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহে হাসপাতালে যাবে নির্বাচন কমিশন

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ৩:৪০ · ১ মিনিটে পড়ুন
গণঅভ্যুত্থানে আহতদের তথ্য সংগ্রহে হাসপাতালে যাবে নির্বাচন কমিশন
লেখার আকার

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে (গণঅভ্যুত্থান) আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীনদের তথ্য সংগ্রহের জন্য হাসপাতালে যাবে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবে নির্বাচন কমিশন।

ইসির পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোববার সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতির ক্রান্তিলগ্নে জুলাই অভ্যুত্থানে যে সব বীর সেনানী মহান বিপ্লবের মাধ্যমে আমাদের বিজয় এনে দিয়েছেন তাঁরা এখনো হাসপাতালের বেডে চিকিৎসারত। আমরা সেসব সূর্য সন্তানদের তথ্য ও বায়োমেট্রিক হাসপাতালে গিয়ে সংগ্রহ করতে চাই। এ ছাড়া হাসপাতালে চিকিৎসারত যে সব ছাত্র-জনতা আগে ভোটার হয়েছেন, তাঁদের কারও জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুলভ্রান্তি থাকলে বা হারিয়ে গেলে সে ব্যাপারেও সহযোগিতা দেয়া হবে।’

বিএসএমএমইউ হাসপাতালে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

উল্লেখ্য, ভোটার তালিকা হালনাগাদের জন্য আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা নাগরিকের তথ্য সংগ্রহের কাজ শুরু করবেন।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।