মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

আবারও পিছানো হল ‘ডা.’ লেখা নিয়ে বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করা শুনানির তারিখ

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ২:৫০ · ১ মিনিটে পড়ুন
আবারও পিছানো হল ‘ডা.’ লেখা নিয়ে বিএমডিসি আইনকে চ্যালেঞ্জ করা শুনানির তারিখ
লেখার আকার

মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২২তম ধারা অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের আগে ডাক্তার  লিখতে পারবে না। এই আইনকে চ্যালেঞ্জ করে পরবর্তীতে উচ্চ আদালতে (নং–২৭৩০/২০১৩) রিট করা হয়েছিল। আজ (২০ জানুয়ারি) এ রিটের অসমাপ্ত শুনানির তারিখ ধার্য করা হয়েছিল। আজকে ১৩৩ ক্রমে থেকে অসমাপ্ত শুনানি শুরু হলেও নিষ্পত্তি হয়নি।

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৩০ এপ্রিল এই রিটের প্রথম শুনানি হয়, তারপর থেকে এক অদৃশ্য কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই রিটটি আদালতে ৬৮ বার কজ লিস্টে আসার পরও শুনানি হয়নি। সর্বশেষ আজ শুনানি আরম্ভ হলেও নিষ্পত্তি হয়নি। এ মামলার নিষ্পত্তি না হওয়াও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের জন সাধারণের চিকিৎসা সেবা হুমকির মুখে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মামলার নিষ্পত্তি না হওয়াও অনেক ভূয়া চিকিৎসক, ডিএমএফ ডিগ্রিধারী বা স্যাকমোরা নামের পূর্বে ডা. ব্যবহার করে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের প্রতারণা করছেন বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আইন বিশেষজ্ঞ।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।