মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
স্বাস্থ্য তথ্য

খালি পেটে বেশি লিচু খেলে শিশুদের জটিল রোগ

Platformপ্রকাশ: ২৭ মে ২০১৯, ৩:৫৬ · হালনাগাদ: ২৯ মে ২০১৯ · ২ মিনিটে পড়ুন
খালি পেটে বেশি লিচু খেলে শিশুদের জটিল রোগ
লেখার আকার

মধুমাস, লিচু খেতে খুব মজা আর বাচ্চাদের তো কথাই নেই, খোসা ছাড়াও আর মুখে পুরে দাও! কিন্তু সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত যে গত কয়েক বছর লিচু খেয়ে বাচ্চাদের encephalitis রোগে আক্রান্ত হওয়ার ঘটনা কীটনাশক বা বাদুর চাটা নয়, বরং লিচু নিজেই এর জন্য দায়ী। সমস্যাটিকে বলা হচ্ছে AES ( Acute Encephalitis Syndrome) যার অনেক কারণের মধ্যে lychee toxicity ( acute hypoglycemic toxic encephalopathy) একটি।

ঘটনা হচ্ছে লিচুতে থাকা কিছু টক্সিন ( Hypoglycin A, MCPG) যা আমাদের শরীরে গ্লুকোজ তৈরী হওয়া (gluconeogenesis) ও beta oxidation of fatty acid এ বাধা দেয়। অনেক সময় শিশুরা রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে, সকালে উঠে একসাথে অনেকগুলো লিচু খেয়ে ফেলে। বিশেষ করে যেসব শিশু হাল্কা পাতলা গড়নের বা অপুষ্টিজনিত সমস্যা আছে ও বয়স ২ থেকে ১০ বছরের মধ্যে, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী।

এতে শরীরে গ্লুকোজ এর হঠাৎ অভাব দেখা দেয় এবং ব্রেইন এ এই টক্সিন ( neurotoxin) গুলোর প্রভাব হয়। Metabolic acidosis হয়। ফলশ্রুতিতে মাথাব্যথা, ঘাম হওয়া, খিচুনি, বমি, অজ্ঞান ও অবশ হয়ে যাওয়া থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে।

বিশেষ করে রাজশাহী, রংপুর, দিনাজপুর, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এসব জায়গায় যেখানে লিচু চাষ হয় সেখানে দরিদ্র পরিবার এর, লিচু চাষীদের শিশুরা আক্রান্ত হয় বেশি। আধাপাকা, কাঁচা লিচুতে হওয়ার সম্ভাবনা বেশী থাকে।

চিকিৎসার জন্য আক্রান্ত শিশুকে অবিলম্বে নিকটস্থ হাসপাতালে পাঠাতে হবে। সেখানে শরীরে দ্রুত গ্লুকোজ প্রতিস্থাপন, খিঁচুনি নিয়ন্ত্রণ, শরীরে লবণ, পানির ভারসাম্য রক্ষা ও পিএইচ লেভেল মেইনটেইন করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা করা হবে। অন্য কোন কারণে হলো কিনা সেটাও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বোঝা যাবে।

ঠিক কয়টি লিচু খেলে এই সমস্যা হবে তার নির্ধারিত সংখ্যা রিসার্চ এ নির্নীত হয়নি। তবে ভরা পেটে দিনের বেলা বাচ্চারা ৫ / ৬ টি লিচু একসাথে খেলে সমস্যা হওয়ার কথা না।

তাই আক্রান্ত হওয়ার আগে সচেতন থাকাই ভাল। সুস্থ থাকুক সকল শিশু।

ডাক্তার শাওলী সরকার
সহকারী অধ্যাপক
শিশু নিউরোলজি বিভাগ, ঢাকা শিশু হাসপাতাল
২৭ তম ব্যাচ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

Reference:
https://www.thelancet.com/journals/langlo/article/PIIS2214-109X(17)30046-3/fulltext

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

  1. I can understand the lady doctor Shaowli Sarker is a kid’s specialist. Therefore she rightfully mentioned all about kids situations. Would she kindly mention how much lichee beneficial, or not for adults eating. Thanks
    Posted May 28 2019

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।