রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্ষুধা এক বিশাল হা করে আছে

২ এপ্রিল, ২০২০

– ডা. শুভদীপ চন্দ, হৃদরোগবিশেষজ্ঞ

সকালবেলা ফুল প্রোটেকশন সহ আমি যখন ব্যাটারি অটোতে বসতে যাব, অটোচালক নাম রশিদ বললো-‘করোনার আগেই না খেয়ে মরে যাব’। আমি দেখলাম আমিই একমাত্র যাত্রী। এ এক যাত্রী নিয়ে এ রোডে পোষাবে না।

দুপুরের তপ্ত রোদ৷ মোবাইল টেম্পারেচার বলছে ছত্রিশ ডিগ্রি। বাজারে কয়েকটি মাত্র প্রাণী। দুটো মাছ বড় ডালায় হাঁ করে অক্সিজেন নিতে চাচ্ছে, এক জায়গায় চারটে ইলিশমাছ জোর করে গুঁজে দিচ্ছে এক বিক্রেতা। বলছে, ‘এর চেয়ে কম দামে আর পাবেন না’। অল্পকিছু সবজি নিয়ে কিছু লোক বসে আছে। একটি লাউ, আঁটি বাঁধা পালংশাক, অল্পকিছু টমেটো। কোথাও বেগুন, আলু, শশা, লেবু। সাধারণত ভ্যানেই এরচেয়ে বেশি সবজি থাকে। শুধু মরিচ নিয়ে বসেছেন এক বৃদ্ধলোক। তার মরিচের যে অবস্থা- কেউ কিনবে না। তার পাশে এক বৃদ্ধা মহিলা বসেছেন চারটি বেল নিয়ে। একটি আবার পোড়া। মাথার উপর ছায়া বলতে একটি ছাতা। সব বিক্রি না করে ঘরে ফিরবেন না!

ফার্মেসির দোকান আর মুদির দোকান ছাড়া সব দোকান বন্ধ। তাদেরও ক্রেতা নেই। অলসভাবে রাস্তার দিকে চেয়ে থাকেন। রিকশাচালকরা এখন আর দামাদামি করেন না। ত্রিশ টাকার ভাড়া বিশ টাকা পনেরো টাকায় চলে যান। লাইটপোস্টের ছায়ায় বসে থাকা বুড়ো মুচিটি বলে- ‘স্যার দেন কালি করে দেই?’ আমি নিচের দিকে তাকাই। জুতা সকালেই কালি করিয়েছি। সব দোকান বন্ধ। অফিস আদালত বন্ধ।

মসজিদ থেকে লোক বের হচ্ছে। ভাল সংখ্যক লোক। সবার মুখে মাস্ক পরা। সোশ্যাল ডিসটেন্সিং বলতে কেউ কারো সাথে কথা বলছেন না। নীরবে বাসার দিকে হাঁটছেন। মাথা ভর্তি মুরগি আর দুই হাতে চার চার আট মুরগি নিয়ে কোনোভাবে ব্যালেন্স করা ছেলেটি বললো- ‘স্যার মোরগ নিবেন? সস্তায় যাচ্ছে।’

দাঁড়ি গোফের জঙ্গলে বসে থাকা এক পাগল এমনি এমনি ঢুলছে। পৃথিবীর কোনো আইনই তার জন্য প্রযোজ্য নয়। এক্সিস্টিং কোনো দুশ্চিন্তাও তার নয়। ভিক্ষুক আরো কাতর ভাবে ভিক্ষা চাইলো। অল্প কথায়, মৃদুস্বরে। সংকটের নিজস্ব এক ভাষা আছে- সে নিজেই কথা বলে। ব্যক্তির অত বলা লাগে না। রাস্তার কুকুরগুলো ঘুমাচ্ছে। এখন যখনি দেখি, ঘুমাতে দেখি। ওদের কি হয়েছে কে জানে!

আসলে যেকোনো মহামারি ‘মহামারি’, যখন আপনার দরিদ্রতার মতো অসুখটি থাকবে না! ও সব খেয়ে নেয়। বিপদ-আশঙ্কা-মৃত্যুভয় সব।

কয়েকজনের সাথে কথা বলে শুনলাম- কিছু লোক এগিয়ে আসছেন। দেড়-দুই-পাঁচ কেজি চাল, আধা বা এক কেজি ডাল নিয়ে। আমি কখনো দেখি নি। হয়তো আমাদের মতই দো-পেয়ে মানুষ হবেন। শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে। আমার এক ফেসবুক ফ্রেন্ড শুধু আমার লেখা পড়ে উপজেলায় আমাদের জন্য পিপিই নিয়ে গেছেন। কোনো ক্যামেরার ফ্লাশ নেই, সুনাম প্রশংসা নেই, পত্রিকার পাতায়ও এক কলাম বরাদ্দ নেই। আমার অধিকাংশ কলিগ তাকে দেখেও নি। উনাকেও দেখেছি। হুবুহু মানুষের মতো!

আমার লেখায় কখনো কাউকে ট্যাগ করি না। মহত্ত্বকে বাঁধবো, দারিদ্র্যকে বাঁধবো, সৌন্দর্যকে বাঁধবো- অত শক্তি কই! তাই তাকে একটি চরিত্র হিসেবেই রাখলাম। এ কোভিড উনিশের সময় অনেক লোকই এ চরিত্রে এঁটে যাবেন।

আমি আগে ভাবতাম আমার লেখা কেউ পড়ে না। এ ঘটনার পর মনে হয় কেউ কেউ পড়ে। অনুরোধ করছি আপনারা এগিয়ে আসুন। মধ্যবিত্ত পারবে না। তারা ইতোমধ্যে ভয় পাচ্ছে প্রত্যাশিত এক ধাক্কা খাওয়ার জন্য। একদিনের বেতন কাটা যাবে। উপর থেকেই কেটে নিবে- এদেশে ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই! কান্নাটাকে নীরবে গিলে নেওয়াই এ ক্লাসের জন্য সবচেয়ে বড় ইয়োগা।
অন্য যাদের সামর্থ্য আছে এগিয়ে আসুন। ক্ষুধাটিই সার্বজনীন!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।