মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ক্ষীণদৃষ্টি ও ছোটমাছ কচড়া

কয়েক দিন আগে আমার চেম্বারে এক নতুন পরিস্থিতির সম্মুখীন হলাম। এক মা তার ১২ বছর বয়সের ছেলের গালে কষে এক ধাপ্পর মারলেন আমার সামনেই।বাচ্চা কাঁদতে লাগলো। মহিলাও চিৎকার করতে থাকলেন এই বলে যে, বেয়াদবটা ছোটমাছ, শাকসবজি খায় না বলেই ওর এই অবস্থা। বাচ্চার চোখ পরীক্ষার পর চশমার প্রেসক্রিপশন হাতে পেয়েই মায়ের এই রিয়াকশন।

আসলে বাচ্চাটি স্কুলে বোর্ডে লেখা দেখত না, তাই মা নিয়ে এসেছিলেন চোখ দেখাতে। চোখের সবকিছুই ভাল ছিল, শুধু চশমার প্রয়োজন ছিল। দু’চোখেই -১.০০ ডায়াপ্টর মায়োপিয়া অর্থাৎ হ্রস্ব দৃষ্টি।

কিন্তু ছোট মাছ ও শাকসবজি না খাওয়া এই মায়োপিয়ার কারণ নয়।

এবার একটু তত্ত্ব কথা বলতেই হয়, মায়োপিয়ায় চোখের লেন্স সিস্টেমের পাওয়ার আসলে প্রয়োজনের চেয়ে বেশি থাকে, তাই আলোকরশ্মির ফোকাস হয় রেটিনার সামনে, যা আমরা মাইনাস লেন্সের চশমা দিয়ে নিউট্রাল করে থাকি।
ইদানিং কালে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে মায়োপিয়ার হার ক্রমশ বাড়ছেই।
জেনেটিক কারণ সহ মায়োপিয়ার অনেক গুলো কারণ থাকলেও বর্তমান কালের ভয়াবহ কারণ হচ্ছে দূর দৃষ্টির ব্যবহার মারাত্মক ভাবে কমে গেছে। কারণ –
১। বর্তমান প্রজন্ম বেশির ভাগ সময় ব্যয় করে চার দেয়ালে বন্দী হয়ে পড়াশুনা করে, খোলা মাঠে খেলাধুলার মাধ্যমে দূরের দৃষ্টিটা একটু ব্যবহার করার সৌভাগ্য বা সুযোগ এদের হয়ে উঠে না।
২। ডিজিটাল যুগের এই ডিজিটাল বাচ্চাগুলো তাদের অবসর সময়টাও কাটায় মোবাইল, ট্যাব বা ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনের দিকে তাকিয়ে।

এভাবে দিনের পর দিন চলতে থাকলে চোখ অ্যাডাপ্টেড হয়ে যায় নিকট দৃষ্টিতে, দূরে আর দেখে না, এটাই মায়োপিয়া।

আমাদের করণীয় –
১।মোবাইল,ট্যাব,ল্যাপটপ, ডেস্কটপ এসব স্ক্রিনে একটানা ২০ মিনিটের বেশি সময় দৃষ্টি না রাখতে বাচ্চাদের উপদেশ দিন ।
২। একটানা পড়ালেখা করার সময় ২০ মিনিট পর পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোন কিছুর দিকে তাকাতে বলুন।
৩।সম্ভব হলে নিয়মিত কিছু সময় খোলা মাঠে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করুন।
৪। ছোটবেলা থেকেই বাচ্চাদের পুষ্টিকর খাদ্য গ্রহন করতে অভ্যস্ত করে তুলুন।

জনস্বার্থে –
ডাঃ মোঃ মিজানুর রহমান
এমবিবিএস;এমএস(চক্ষু), বিসিএস (স্বাস্থ্য)
চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।