মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
অতিথি লেখা

প্রসংগঃ ভারতে বর্তমানে বহুল আলোচিত গো মূত্র পান সম্পর্কে | অতিথি কলাম

ওয়েব টিমপ্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ৮:০৬ · ২ মিনিটে পড়ুন
প্রসংগঃ ভারতে বর্তমানে বহুল আলোচিত গো মূত্র পান সম্পর্কে | অতিথি কলাম
লেখার আকার

#প্রসংগ_গো_মুত্র_পান

সম্প্রতি অনলাইন নিউজে ভারতে গো-মুত্র পানের হিড়িক পড়ার খবর বেশ প্রচার পাচ্ছে। যারা গ্লাসের পর গ্লাস ঢোক ঢোক করে হলুদাভ গো-মুত্র পান করে তৃপ্তির লম্বা ঝাঁঝালো ঢেকুর তুলছেন, তাদের ধারনা গো-মুত্র পানে- জ্বর, গ্যাস্ট্রিক আলসার, খিচুনী, লেপ্রসি, ক্যান্সারের মতো রোগ সেরে যায়। আর মনে প্রানে এটা বিশ্বাস করে লিটারে লিটার গো-মুত্র কিনে পান করার হিড়িক পড়ে গেছে ভারতের সর্বত্র।

কি আছে এই গো-মুত্রে?

আসলে গো-মুত্র আর মানব মুত্রের উপাদান প্রায় একই। শতকরা ৯৫% ভাগ পানি, কিছু মিনারেলস যেমন সোডিয়াম, পটাসিয়াম, কিছু হরমোনাল মেটাবলাইটস, আর এমোনিয়া। যে গো-মুত্র পানের হিড়িকে বাজারে মুত্রের দাম দুধের দামের তিন গুন সেটা সাধারণ গো-মুত্র নয় কিন্তু। এটা হলো ‘গর্ভবতী গাভীর’ মুত্র। গরু গর্ভবতী থাকায় তাতে নাকি এসব রোগের উপশমকারী উপাদান বিদ্যমান রয়েছে। তাই দুধ রেখে দলে দলে গ্লাসে গ্লাসে গো-মুত্র পানের হিড়িক পড়েছে।

অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ বলছেন ভিন্ন কথা। যেহেতু ধরনীতে সবুজ গাছ গাছালিতে সব রোগের উপাদান বিদ্যমান , আর গরুর প্রধান খাদ্য এই সবুজ ঘাস, তাই তাদের হাইপোথিসিস, গো-মুত্রে গাছ গাছালির ভেষজ গুনাগুন থাকাটাই স্বাভাবিক।

বিশ্বের কোথায় কোথায় গো-মুত্র পান হয়?

গো-মুত্র পান যে কেবল ভারতেই তা কিন্তু নয়। এই কর্মটিতে মুসলিম প্রধান দেশ নাইজেরিয়া এবং বৌদ্ধ প্রধান দেশ মায়ানমার ও অগ্রগামী। গো-মুত্রে ক্যান্সার, খিচুনি, লেপ্রসি, পেপটিক আলসার এর উপশম হয়েছে কিনা খবর টি নিশ্চিত করা না গেলেও, গো-মুত্র পানের বিষক্রিয়ায় অনেক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

বাংলাদেশে গো-মুত্রের ভবিষ্যৎ

ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষনায় গো-মুত্রে যদি সত্যিই এসব রোগের উপশমকারী কোন কিছুর অস্তিত্ব পাওয়া যায়, তবে বাংলাদেশেও বিভিন্ন ডেইরি ফার্ম বাজার জাত শুরু করবে, ‘গরুর খাঁটি মুত’ অথবা ‘খাঁটি গরুর মুত’। আর গো-মুত্র পান করে টিভি বিজ্ঞাপনে ‘তৃপ্তির ঝাঁঝালো ঢেকুর’ তুলে ৭’৫ রিখটার স্কেল মাত্রার চিংড়ি মাছের মতো লম্ফ দিয়ে বলে উঠবেন সুন্দরী মডেল গন, ‘টলার, শার্পার, স্ট্রংগার….’।

কলাম লেখকঃ

ডা. মোহাম্মদ সাঈদ এনাম
ডি এম সি, কে-৫২

সাইকিয়াট্রিস্ট
মেম্বার, আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন
মেম্বার, ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।