মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্ল্যাটফর্ম

কোয়ারেন্টাইন শেষে চীনের উহানফেরত বাংলাদেশিদের ঘরে ফেরা

Platformপ্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ৮:৪৬ · ২ মিনিটে পড়ুন
কোয়ারেন্টাইন শেষে চীনের উহানফেরত বাংলাদেশিদের ঘরে ফেরা
লেখার আকার

১৭ ফেব্রুয়ারি ২০২০: আশকোনা হজ্বক্যাম্পে ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে ৩১২ বাংলাদেশিকে গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্যপরীক্ষা শেষে বাসায় ফেরার ছাড়পত্র প্রদান করা হয়েছে।

বিকাল ৫ টায় সেনাবাহিনীর মেডিকেল টিম স্বাস্থ্যপরীক্ষায় সকলকে করোনা ঝুঁকিমুক্ত হিসেবে চিহ্নিত করে এবং আইইডিসিআর তাদেরকে সুস্থতার মেডিকেল সনদপত্র, স্বাস্থ্য পরামর্শ বিষয়ক লিফলেট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এছাড়াও বড়দেরকে ফুল দিয়ে এবং ছোটদেরকে খেলনা প্রদানের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আইইডিসিআর টিমকে সার্বিকভাবে সহায়তা করে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্ম।

স্বাস্থ্যপরীক্ষা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে শুরু হয় ‘কোয়ারেন্টাইন সমাপন ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান’। উক্ত অনুষ্ঠানে হজ্ব ক্যাম্প কোয়ারেন্টাইনে দায়িত্বপ্রাপ্ত ধর্ম মন্ত্রণালয়, ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়, সেনা, নৌ, বিমানবাহিনী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, সিডিসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে আইইডিসিআর পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সবাইকে কোয়ারেন্টাইন পরবর্তী সময়ের পরামর্শ প্রদান করেন এবং যে কোন সমস্যায় আইইডিসিআর হটলাইন নাম্বারে যোগাযোগের কথা বলেন।

অনুষ্ঠান শেষে উহানফেরত বাংলাদেশিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় এবং রাতেই তাদেরকে বাসায় ফেরার অনুমতি প্রদান করা হয় এবং যাদের বাসা দূরে, তাদেরকে রবিবার সকালে ক্যাম্প থেকে ছুটি দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।