মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ ব্যবস্থাপনায় চট্টগ্রাম মেডিকেল কলেজে জরুরি নির্দেশনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩০ মে ২০২০, ৫:৪৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ ব্যবস্থাপনায় চট্টগ্রাম মেডিকেল কলেজে জরুরি নির্দেশনা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩০ মে ২০২০, শনিবার

কোভিড-১৯ ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল চিকিৎসক বা কর্মকর্তা- কর্মচারীদের উদ্দেশ্য অধ্যক্ষের কার্যালয় থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান আজ একটি জরুরি নির্দেশনা প্রদান করেন।

সরকারি নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল চিকিৎসক বা কর্মকর্তা- কর্মচারীদের নির্দেশনা সমূহ মেনে চলার বিশেষ নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনা সমূহ নিম্নরূপ উল্লেখ করা হয়েছেঃ

১) যে সমস্ত শিক্ষক/ চিকিৎসক/ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ পজিটিভ হবেন কেবল মাত্র তারা ১০ দিনের আইসোলেশন বা হাসপাতালে অবস্থান করার সুযোগ পাবেন।

২) যে সমস্ত শিক্ষক/ চিকিৎসক/ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ পজিটিভ রোগীর সংস্পর্শে আসবেন তাদের কাউকে কোনো প্রকার আইসোলেশনে যেতে হবে না। কেউ গিয়ে থাকলে তিনি অনুপস্থিত হিসেবে গণ্য হবেন।

৩) যে সমস্ত শিক্ষক/ চিকিৎসক/ কর্মকর্তা-কর্মচারী কোভিড-১৯ পজিটিভ কোন ব্যাক্তির সাথে কোন ফ্ল্যাট বা বাসায় অবস্থান করেন এবং ঐ ফ্ল্যাট বা বাসা লকডাউন হলেও ঐ সমস্ত শিক্ষক/ চিকিৎসক/ কর্মকর্তা-কর্মচারী কে লকডাউনের আওতার বাইরে ধরে নিয়ে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত হতে হবে।

৪) সকল শিক্ষক/ চিকিৎসক/ কর্মকর্তা-কর্মচারীকে অফিস সময় সূচী অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত নিশ্চিত করতে হবে।

৫) কোনো সুরক্ষা সামগ্রী অত্র কার্যালয় থেকে সরবরাহের সুযোগ নেই।

 

 

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।