মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ পরিস্থিতিঃ মসজিদে কি যাব?

অংকন বনিকপ্রকাশ: ১০ মে ২০২০, ২:০৬ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ পরিস্থিতিঃ মসজিদে কি যাব?
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন,

রবিবার, ১০ এপ্রিল, ২০২০

আমি ওয়ার্ল্ড মিটারে চোখ রাখি নিয়মিত। ভারত এবং পাকিস্তানে মৃত্যুর হার বেড়েছে অথচ আমাদের কমেছে অথবা কম দেখানো হচ্ছে। গার্মেন্টস আর বাজার খুলে দেবার পর মসজিদও খুলে দেবার দাবি উঠেছিল। সরকার একটুও দেরি করেনাই গণদাবি মেনে নিতে। তবে এ সিদ্ধান্তটা পিঠ বাঁচানোর জন্য। মৃত্যুর সংখ্যা দু’একদিন কম দেখানো গেলেও বেশিদিন চেপে রাখা যাবে না। মসজিদ চালু হবার পর সংখ্যা কিছু বেশি দেখানো সহজ হবে। রাজনীতির নানা সমীকরণ থাকে।

এখন আমি কী করব? আমার কি মসজিদে যাওয়া উচিত হবে? করোনা পেসেন্ট ডিল করি বলি বাসায় যাই না গত পনের দিন। আগামীকাল দুইদিনের জন্য বাসায় ফিরব। পরিবারের সুরক্ষার কথা ভেবেই বাসায় যাই না। মুসলিম উম্মাহ ও তো একটা পরিবারের মত। মানুষের ক্ষতির কারণ হতে পারি জেনেও মসজিদে যাবার মত বিবেকহীন মানুষ আমি না।

এখন আপনারা কি করবেন? মসজিদে যান, মনের শান্তি মিটায়ে নামাজ পড়েন। এখন যেহেতু যা হবার হবে নীতিতে চলছে সবকিছু, মরলে মসজিদে জামাতে নামাজ পড়ার তৃপ্তি নিয়ে মরেন।

তবে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। মানুষ নামের কলঙ্ক লোভি গার্মেন্টস মালিকরা লোভ সামলাতে না পারলেও অনেক মার্কেট কিন্তু মানুষের কথা ভেবেই খুলবে না। এতটুকু মানবিকতাও তো এখন প্রায় দুষ্প্রাপ্য। তারাবি আর জুম্মাতে যে পরিমান মানুষ হয় তাতে নিয়ম মানা কোনভাবেই পসিবল হবে না। ওয়াক্তিয়া নামাজেও কম মানুষ যাওয়া উচিত নাহলে ডিসট্যান্স মেইনটেইন হবে না।
এখন মানুষের জীবনের কথা ভেবে যদি মসজিদে নামাজ পড়ার তৃপ্তিটা একটু বিসর্জন দেন তবে কি ঈমান হুমকির মুখে পড়বে? মসজিদতো চালু থাকছেই, আপনি না গেলেও অনেকেই যাবে।

আর যদি হার্ড ইমিউনিটির কথা বলেন, সেটার জন্য অনেক মূল্য দেয়া লাগবে। এটলিস্ট দশকোটি মানুষ আক্রান্ত হওয়া লাগবে। আর সেখান থেকে ০.৫% মারা গেলেও কয়েক লাখ লাশ ভার বইতে হবে আমাদের। সাবধানতা পরিহার করার সময় আসেনি এখনো।

ডা. মেহেদী হাসান
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।