মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

চট্রগ্রাম মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাবের উদ্বোধন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ মে ২০২০, ২:৪৮ · ১ মিনিটে পড়ুন
চট্রগ্রাম মেডিকেল কলেজে করোনা শনাক্তকরণ ল্যাবের উদ্বোধন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১০ মে ২০২০, রবিবার:

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চালু হয়েছে করোনা করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পক্ষ থেকে প্রদান করা একটি আরটি-পিসিআর মেশিন চমেকের পুরনো একাডেমিক ভবনের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করে ল্যাবের কার্যক্রম শুরু করা হয়। শনিবার (০৯ মে) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন এটির উদ্বোধন করেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির, চমেক অধ্যক্ষ ডা. শামীম হাসান, চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল ডা. এস এম হুমায়ুন কবির, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি, বিএমএ চট্টগ্রামের সভাপতি ডা. মোহাম্মদ মুজিবুল হক খান প্রমুখ।

এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্ত করতে তৃতীয় ল্যাব চালু হল। এর আগে গত ২৬ মার্চ ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) প্রথম এবং ২৫ এপ্রিল সিভাসুতে চট্টগ্রামের দ্বিতীয় করোনাভাইরাস শনাক্তকরণ ল্যাব চালু হয়।

উদ্বোধনের প্রথম দিনে ছয়টি নমুনা পরীক্ষা করার কথা জানান কলেজটির অধ্যক্ষ ডা. শামীম হাসান। তিনি আরও বলেন, চমেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা যাদের নমুনা পরীক্ষা করা উপযোগী মনে হবে, চিকিৎসকরা কেবল তাদেরই নমুনা পরীক্ষা করবেন।

নিজস্ব প্রতিবেদক/আব্দুল্লাহ আল মারুফ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।