মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কুষ্টিয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৩৮ · হালনাগাদ: ৮ অক্টোবর ২০২৬ · ৩ মিনিটে পড়ুন
কুষ্টিয়ায় মেডিকেল কলেজের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
লেখার আকার

সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬

কুষ্টিয়ায় সামিয়া নিঝুম নামে কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লক এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সামিয়া নিঝুম পাবনা জেলার চাটমোহর থানার ছোট শালিখা গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং কলেজ সংলগ্ন ওই ভবনে একটি কক্ষ সাবলেট নিয়ে বসবাস করতেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের সূত্রে জানা গেছে, জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়।

ভবনের কেয়ারটেকার রিয়াজ উদ্দিন জানান, রবিবার রাতে নিঝুমের বাবা তাকে ফোন করে মেয়ের খোঁজ নিতে বলেন। কারণ একাধিকবার ফোন করেও মেয়ের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পাশের রুমের এক ছাত্রীকে সঙ্গে নিয়ে নিঝুমের কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর বিষয়টি পরিবারকে জানানো হলে দরজা ভাঙার নির্দেশ দেন নিঝুমের বাবা। পরে ৯৯৯-এ কল করলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুস সালাম বলেন, মেডিকেলে ভর্তির পর থেকেই মেয়ে মেসে থাকতো। পড়ালেখার সুবিধার জন্য গত ২৩ জানুয়ারি এই বাসায় সব ব্যবস্থা করে দিয়ে এসেছিলেন। রবিবার সন্ধ্যায় মেয়ের সঙ্গে সর্বশেষ কথা হয়। পরে ফোন ধরছে না দেখে ভবনের লোকজনকে ফোন করলে এমন মর্মান্তিক ঘটনার কথা জানতে পারেন।

নিহতের পাশের রুমে থাকা এক ছাত্রী জানান, বাড়ির কেয়ারটেকার তাদের নিঝুমের খোঁজ নিতে বলেন। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খোলার চেষ্টা করা হয়। দরজার ফাঁক দিয়ে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নিঝুমকে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

নিহতের সহপাঠীরা জানান, রবিবার তাদের ক্লাস ও পরীক্ষা ছিল। নিঝুম অন্যান্য দিনের মতোই ক্লাস ও পরীক্ষা শেষ করে ক্যাম্পাস থেকে বের হয়েছিলেন। সেদিন তার আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম বলেন, নিঝুম পড়াশোনায় অত্যন্ত ভালো ছাত্রী ছিলেন। আর মাত্র এক বছর পর তার এমবিবিএস শেষ হওয়ার কথা ছিল। তার আচরণে কোনো অস্বাভাবিকতা না থাকায় মৃত্যুর বিষয়টি রহস্যজনক। তবে পরিবারের পক্ষ থেকে অনাপত্তি দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে, ফলে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের সুযোগ আর থাকলো না।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে পরিবারের অনাপত্তির ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

২টি মন্তব্য

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।