মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কুমিল্লার চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার তিন ভাই, পাঠানো হয়েছে কারাগারে

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জুলাই ২০২১, ৬:৫৬ · ২ মিনিটে পড়ুন
কুমিল্লার চিকিৎসককে লাঞ্ছনার ঘটনায় গ্রেফতার তিন ভাই, পাঠানো হয়েছে কারাগারে
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুলাই, ২০২১, মঙ্গলবার

কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে ভর্তি না করায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন- নগরীর নোয়াগাঁও এলাকার মোজাম্মেল হোসাইন অয়ন, আবদুল্লাহ আল মামুন অনন্ত ও আবদুল কাদের অনিক।

গত ২৫/৭/২০২১ তারিখ রবিবার কুমিল্লা এএফসি ফরটিস হাসপাতালে কোভিডে আক্রান্ত রােগী করোনা ডেডিকেটেড হাসপাতালে রেফার করার ঘটনাকে কেন্দ্র করে লাঞ্ছনার শিকার হয়েছেন উক্ত হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক।
উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেখা যায় রােগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ডা. মাে. তানভির আকবরের উপর নির্মমভাবে হামলা চালান, তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেন, হাসপাতাল ভাঙচুর করেন ও সবশেষে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পালিয়ে যান।

ছবিঃ হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধারণকৃত চিত্রের একাংশ

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএমএ ( বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন), দেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি।

ঘটনায় নির্যাতিত চিকিৎসক ডা. তানভির কোতোয়ালি থানায় ঘটনার দিন রাত ২টায় নিজে বাদী হয়ে তিনজনসহ অজ্ঞাত ৫ জনের নামে মামলা দায়ের করেন। শুরুতে গ্রেফতার করা হয় আবদুল্লাহ আল মামুন অনন্তকে। পরবর্তীতে আরো দুজন গ্রেফতার হন, আজ আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে কারাগারে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।