শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কুমিল্লার ফরটিস হাসপাতালে চিকিৎসকের উপর হামলা, গ্রেপ্তার ১

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ জুলাই, ২০২১, মঙ্গলবার

গত ২৫/৭/২০২১ তারিখ রবিবার কুমিল্লা এএফসি ফরটিস হাসপাতালে কোভিডে আক্রান্ত রােগী করোনা ডেডিকেটেড হাসপাতালে রেফার করার ঘটনাকে কেন্দ্র করে লাঞ্ছনার শিকার হয়েছেন উক্ত হাসপাতালের এক কর্তব্যরত চিকিৎসক।
উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেখা যায় রােগীর স্বজনরা কর্তব্যরত চিকিৎসক ডা. মাে. তানভির আকবরের উপর নির্মমভাবে হামলা চালান, তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেন, হাসপাতাল ভাঙচুর করেন ও সবশেষে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পালিয়ে যান।

ছবিঃ কুমিল্লা এএফসি ফরটিস হাসপাতাল

 

ছবিঃ হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধারণকৃত ঘটনার একাংশ

মেডিকেল অফিসার ডা. তানভীর আকবরের উপর
বর্বরােচিত হামলার ঘটনায় পরবর্তীতে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। উক্ত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়-
“বিএমএ নেতৃবৃন্দ অবিলম্বে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছে। উল্লেখ্য, বিগত ২৫/০৭/২০২১খ্রিঃ তারিখ আনুমানিক রাত ০৮:৩০টায় এম এ হােসাইন নামীয় একজন রােগীকে নিয়ে তার স্বজনের উল্লিখিত হাসপাতালের জরুরী বিভাগে আসলে কর্তব্যরত চিকিৎসক রোগীকে প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান রােগীর খুবই শ্বাসকষ্ট ও শরীরে অক্সিজেনের মাত্রা ৩৮%। তৎক্ষনাত অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে রােগীর শরীরে অক্সিজেন দেওয়ার পর অক্সিজেনের মাত্রা ৬৬% এ উন্নীত হয়। রােগীর পূর্ববর্তী চিকিৎসার ব্যবস্থাপত্র থেকে দেখা যায় যে, রােগী কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জনা কুমিল্লা মেডিকেল কলেজ বা আইসিইউ ব্যবস্থা সম্বলিত কোনো হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এমতাবস্থায় কর্তব্যরত চিকিৎসক রােগীর উন্নত চিকিৎসার জন্য রােগীকে কুমিল্লা মেডিকেল কলেজ বা আইসিইউ ব্যবস্থা সম্বলিত কোন হাসপাতালে নেওয়ার জন্য রােগীর স্বজনদের পরামর্শ দিলে রােগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে কর্তব্যরত চিকিৎসককে বিক্ষিপ্তভাবে কিল-ঘুষি মারেন ও গলা আটকিয়ে শ্বাসরােধ করে
হত্যাচেষ্টা চালানাে হয় এবং হাসপাতালের জরুরী বিভাগে ভাঙচুর চালিয়ে ক্ষতিগ্রস্থ করে।”

অন্যদিকে চিকিৎসক লাঞ্ছনার এ নেক্কারজনক ঘটনায় বিএমএর সাথে একাত্মতা পোষণ করে দেশের মেডিকেল, ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন
“প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সােসাইটি” এই ধরনের গর্হিত সন্ত্রাসী কার্যক্রমের বিরূদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রতিবাদলিপি প্রকাশ করে।

উল্লেখ্য, ঘটনায় নির্যাতিত চিকিৎসক ডা. তানভির কোতোয়ালি থানায় রাত ২টায় নিজে বাদী হয়ে তিনজনসহ অজ্ঞাত ৫ জনের নামে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত মো. অনন্তকে (২৫) আটক করেছেন।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, মামলা দায়ের পর রাতেই অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত একজনকে আটক করি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।