মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬২২ কার্তিক ১৪৩৩ · ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

কীভাবে এলো বিশ্ব পরিবেশ দিবস?

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ জুন ২০২৫, ১:৪৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

০৫ জুন, ২০২৫

আজ বিশ্ব পরিবেশ দিবস। এই দিনে আমরা পরিবেশ বিষয় নিয়ে সেমিনার, সোশ্যাল মিডিয়া বার্তা, আলোচনা, প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম করে থাকি। এই বছর বিশ্ব পরিবেশ দিবসের স্বাগতিক দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং থিম হচ্ছে “Beat Plastic Pollution” অর্থাৎ “প্লাস্টিক দূষণকে হারিয়ে দাও”। তবে এই বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস অনেক বড়।

চলেন ফিরে যাই ১৯৬৮ সালের ২০ মে। এই দিন জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে চিঠি পাঠায় সুইডেন সরকার। চিঠিতে লেখা ছিলো প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা। সেই বছর জাতিসংঘের পক্ষ থেকে এই পরিবেশ রক্ষা বিষয়টি অধিবেশনে রাখা হয়। পরের বছর অর্থাৎ ১৯৬১ সালে জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা এবং পরিবেশ দূষণ রোধের সমাধান খুঁজতে সদস্য রাষ্ট্রের সম্মতিতে একটি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। সে সিদ্ধান্ত অনুসারে, সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজন করা হয় জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন।

এই সম্মেলন ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন অনুষ্ঠিত হয়। ইতিহাস প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিলো। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বের সব দেশ পরিবেশ রক্ষার বিষয়ে একত্রে কাজ করার একটি মিলনমেলা তৈরি হয়৷ ভবিষ্যতে পরিবেশ বিভিন্ন উপাদান রক্ষায় একসঙ্গে কাজ করার সংকল্প ব্যক্ত করা হয়েছিলো।

কিন্তু ৫ই জুন কেন? কারণ ঐ সম্মেলন শুরু হয়েছিলো ৫ই জুন। তাই ১৯৭৩ সালে এই সম্মেলনকে কেন্দ্র করে জাতিসংঘ ৫ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করে৷ ১৯৭৪ সাল থেকে প্রত্যেক দেশ সে দিনটিকে “বিশ্ব পরিবেশ দিবস” হিসেবে পালন করে আসছে।

আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা এই দিনে আমরা বিভিন্ন কার্যক্রম অংশগ্রহণ করে “বিশ্ব পরিবেশ দিবস” পালন করতে পারি।

প্ল্যাটফর্ম: এস. এম. এম. মুসাব্বির উদ্দিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।