মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

রোগীদের সাথে কুরবানির আনন্দ ভাগাভাগি করতে ঢামেক শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ জুন ২০২৫, ৩:৫৪ · ২ মিনিটে পড়ুন
রোগীদের সাথে কুরবানির আনন্দ ভাগাভাগি করতে ঢামেক শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন
লেখার আকার

শুক্রবার, ০৬ জুন, ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনদের সাথে কুরবানির আনন্দ ভাগাভাগি করতে এবার এক ব্যতিক্রমী আয়োজন হাতে নিয়েছে ঢামেক শিক্ষার্থীদের একাংশ।

আয়োজকদের ভাষ্য – “ঢাকা মেডিকেলের ওয়ার্ডে হাঁটাহাঁটি করতে গেলেই বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। এই গত কয়েকদিন আগে দেখলাম এক রোগী উনার জেলার সব হাসপাতাল ঘুরে এখানে এসেছেন। এই নিয়ে ৩০ হাজার টাকার টেস্ট করিয়েছেন তিনি। আংকেল পেশায় দিনমজুর। তার রোগ সারানো যাচ্ছে না, এটাই কিন্তু তার একমাত্র মাথা ব্যথা নয়।

তিনি আজ হাসপাতালে আছেন ১০ দিন ধরে। সাথে নিয়ে এসেছেন স্ত্রী আর ১২ বছরের সন্তানকে। এই নিরীহ মানুষগুলো প্রথমেই দালালের হাতে ২/৩ হাজার টাকা দিয়ে ঢাকা শহরের বাস্তবতার সাথে পরিচিত হন। তারপর এই ১০ দিনের খাওয়া দাওয়া, নানা টেস্ট, ওষুধ…এসবের চাপে জীবনের আনন্দই ভুলতে বসেন।

সামনে কুরবানির ঈদ। সারা দেশের মানুষ সামর্থ্য অনুযায়ী ঈদ উপভোগ করবেন। পাশাপাশি এলাকার অভাবীদেরকেও আনন্দে শরীক করবেন। কিন্তু উপেক্ষিত রয়ে যাবেন দেশের নানা প্রান্ত থেকে চিকিৎসার জন্যে আসা এই দিনমজুর আংকেলরা। একে তো নিজে অসুস্থ, তার উপর সাথে আসা পরিবার পরিজন ও ঈদের খুশি থেকে বঞ্চিত।

অসুস্থ অবস্থায় এভাবে ঈদ কাটানোর অভিজ্ঞতা হাসপাতালের বাইরের দুনিয়ার লোকেরা হয়তবা কখনোই অনুধাবন করতে পারবেন না।

তাই আমাদের এবারের ‘রুটি মাংসের স্বাদ’ প্রজেক্টটি এই রোগীদের ঘিরেই। ৫০০ রোগী/রোগীর পরিবারকে দেয়া হবে রান্না করা মাংস এবং রুটি সম্বলিত প্যাকেট।”

ঢাকার মধ্যে যে কেউ চাইলে সরাসরি কোরবানির মাংস দিয়ে এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে +880 1533-524740 এই মুঠোফোন নাম্বারে (মুঠোফোন নাম্বারটি নিহাদ শাহরিয়ার সিয়াম,ঢামেক শিক্ষার্থীর) জানালেই হবে।

এছাড়াও রুটি মাংসের স্বাদ প্রজেক্টে আর্থিক সাহায্যের মাধ্যমে অংশগ্রহনের জন্য নিম্নের চ্যানেলগুলো ব্যবহার করতে পারেন-

Reference : EidProject

Bkash : 01617057787 (Personal)

01880893767 (Personal)

Nagad : 01875376195

Rocket : 01617057787

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।