মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১১:৪৭ · ১ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের মাঝে বিনামূল্যে অক্সিজেন সেবা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার

কোভিড- ১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন অতীব জরুরি। অক্সিজেনের অভাবে অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। কিশোরগঞ্জে কোভিড- ১৯ আক্রান্ত স্বাস্থ্যগত জটিল অসহায় রোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ অন্যান্য সাপোর্ট দিতে অক্সিজেন ব্যাংক চালু করেছে “ডেংগু রোধে কিশোরগঞ্জ” নামে স্থানীয় একটি সংগঠন।

গত ১৪ জুলাই ( মঙ্গলবার) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রধান উদ্যোক্তা লুৎফুল্লাহ হোসেন পাভেল জানান,

“করোনাভাইরাস অথবা ডেংগুর কারণে কোনো রোগীর অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে তারা বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে প্রস্তুত রয়েছেন। এ উদ্দেশ্যে একটি অক্সিজেন ব্যাংক গড়ে তোলা হয়েছে। যে কেউ চাইলে এখান থেকে সেবা নিতে পারবেন।”

মানুষকে সচেতন করতে এবং বিনামূল্যে সেবা দিতেই স্বেচ্ছাশ্রমে মাঠে কাজ করে যাচ্ছে সংগঠনটি। আপাতত চারটি আধুনিক মেশিন ও ১০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা পথচলা শুরু করেছেন। চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরও সংযোজন করা হবে। শুরুতে এই সেবা কিশোরগঞ্জ পৌরবাসী ২৪ ঘণ্টা পেলেও পরবর্তীতে সমগ্র জেলায় সম্প্রসারিত করা হবে।

উদ্যোগটির প্রধান সমন্বয়কারী হিসেবে আছেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববি। অক্সিজেন ব্যাংক থেকে সেবা পেতে যোগাযোগ করতে হবে ০১৭১১-১৪৫৬৬৮ নাম্বারে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।