মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কিশোরগঞ্জে “ঈদ আনন্দ বাজার” নামে ব্যতিক্রমী উদ্যোগ

Platformপ্রকাশ: ২৪ মে ২০২০, ১০:১৬ · ১ মিনিটে পড়ুন
কিশোরগঞ্জে “ঈদ আনন্দ বাজার” নামে ব্যতিক্রমী উদ্যোগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৪ মে ২০২০, রবিবার:

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য দেশে সাধারণ ছুটি হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। ঈদ উপলক্ষে সীমিত আকারে চালু হলেও এখনো কর্মহীন হয়ে আছে বিশাল একটা জনগোষ্ঠী। দেশের প্রতিটা অঞ্চলেই এসব কর্মহীন অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সমাজের বিত্তবান ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

এরকম অসয়ায় কর্মহীনদের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে কিশোরগঞ্জে নেয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। আজ শনিবার জেলা শহরের নগুয়ার বিন্নগাও মহল্লায় চালু করা হয় পরিবেশ বান্ধব মানবিক “ঈদ আনন্দ বাজার”।

ঈদ আনন্দ বাজারে আমন্ত্রণ জানানো হয় অসহায় ২০০ পরিবারকে। সেখানে প্রত‌্যেক পরিবারকে বিনামূল্যে দুই ধরনের চাল, তেল, দুধ, সেমাই, লবণ, চিনি, সাবান, শ্যাম্পু, মাস্ক, হ‌্যান্ড স‌্যানিটাইজার ও নতুন শাড়ি-লুঙ্গিসহ ১২ ধরনের পণ্য দেওয়া হয়। সবাই নিজের হাতে পছন্দ মতো পণ্য সংগ্রহ করেন। ঈদ উপহার সবার মুখে ফুটেছে হাসি।

ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ আনন্দ বাজারের আয়োজন করেন কিশোরগঞ্জ সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি।

উল্লেখ্য, বাজারে প্রবেশের পূর্বে প্রতিটি লোকের শরীরে জীবাণুনাশক ছিটানোর পর স্বেচ্ছাসেবকরা তাদের নিয়ে যান পণ্যগুলোর সামনে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে সবাই নিজের হাতে ঈদ উপহার নিয়ে বাড়ি ফিরেন।

নিজস্ব প্রতিবেদক – ফিরদাউস আলম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।