মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

কাপাসিয়ায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের উপর হামলা, গুরুতর আহত ৩

ওয়েব টিমপ্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯, ২:২১ · ২ মিনিটে পড়ুন
কাপাসিয়ায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের উপর হামলা, গুরুতর আহত ৩
লেখার আকার

কাপাসিয়ায় হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের উপর হামলা, গুরুতর আহত ৩

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলায় ক্ষতিগ্রস্ত কক্ষ। গাজীপুর, ২৯ ডিসেম্বর। ছবিঃ প্রথম আলো

রোববার রাত পৌনে দশটার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দায়িত্বরত চিকিৎসকসহ তিনজন।

আহত ব্যক্তিরা হলেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক গোলাম রসুল, চিকিৎসকের সহকারী মোহাম্মদ বাদল ও নৈশপ্রহরী আবুল কাশেম। তাঁরা সবাই ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

জানা যায়, রাত সাড়ে নয়টার দিকে বুকে ব্যথা অনুভব করা একজন রোগীকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। চিকিৎসক ওই রোগীকে অন্য জায়গায় রেফার্ড করেন। এর কিছুক্ষণ পরেই পাঁচ থেকে ছয়জন এসে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায়। তারা জরুরি বিভাগের কক্ষে চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে।

এ সময় দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলা চালানো হয়। এতে বাধা দিলে চিকিৎসকের সহকারী ও নৈশ প্রহরীর ওপর হামলা চালায় তারা। হামলায় চিকিৎসক গোলাম রসুল বেশি আহত হয়েছেন। তাঁর হাত কেটে গেছে। হামলাকারীরা ওই রোগীর সঙ্গে আসা ব্যক্তি বলে সন্দেহ করা হচ্ছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে ওই হাসপাতালে মাতৃমৃত্যু প্রতিরোধ কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক। তিনি হাসপাতাল থেকে চলে যাওয়ার ছয় ঘণ্টা পর এই হামলার ঘটনা ঘটল।

হামলার পুরো ঘটনাটি হাসপাতালে থাকা সিসি ক্যামেরায় ধারণ করা আছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজগুলো বিশ্লেষণ করে হামলাকারী কয়েক জনকে শনাক্ত করেছে। এদের বেশির ভাগের বাড়ি কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্রঃ প্রথম আলো

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।