মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

কর্নেল ডা. নাজমা : শান্তিরক্ষা মিশনে প্রথম নারী কমান্ডার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৩ · ২ মিনিটে পড়ুন
কর্নেল ডা. নাজমা : শান্তিরক্ষা মিশনে প্রথম নারী কমান্ডার
লেখার আকার

বাংলাদেশের নারীদের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন কর্নেল ডা. নাজমা বেগম।

আফ্রিকার আইভরিকোস্টে পাঠানো ওই মিশনে ৫৬ সদস্যের মেডিকেল কন্টিনজেন্টে নারী কমান্ডার নেতৃত্ব দিচ্ছেন কর্নেল ডা. নাজমা বেগম।

গত শনিবার রাতে দলটি জাতিসংঘের একটি ভাড়া করা বিমানে ঢাকা ছাড়ে। সম্প্রতি আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইভোরিকোস্টে লেভেল-২ হাসপাতালে কন্টিনজেন্টের সদস্যরা চিকিৎসা সেবা দেবেন। ৫৬ সদস্যের এ দলে ছয়জন নারী রয়েছেন। কর্নেল ডা. নাজমা বেগম সেনাবাহিনীর ইতিহাসে প্রথম নারী অধিনায়ক হিসেবে ২১ ফিল্ড অ্যাম্বুলেন্সের নেতৃত্ব দেন এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস হিসেবে ১১ পদাতিক ডিভিশনে (বগুড়া সেনানিবাস) কর্মরত ছিলেন।

নারী হিসেবে নয় সৈনিক হিসেবেই সেবা দিতে মিশনে যাচ্ছেন বলে জানান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম নারী সেনা কমান্ডার কর্নেল ডাঃ নাজমা বেগম। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশি সেনা সদস্যদের অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে সুনাম ধরে রাখতে দেশ ছাড়ার আগে দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।

২০০৪ সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের আওতায় আইভরিকোস্টে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই মধ্যে সেখানে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী সে দেশের সরকার ও জনসাধারণের আস্থা অর্জন করেছে।

সুত্র ঃ ইন্টারনেট

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।