বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জে পালিত হল বিশ্ব জলাতংক দিবস।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা- সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এর দিক নির্দেশনায় এবং প্ল্যাটফর্মের সার্বিক সহযোগিতায় কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জে ১ অক্টোবর, ২০১৮, বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হল “বিশ্ব জলাতংক দিবস : ২০১৮”।

“জলাতংক:অপরকে জানান,জীবন বাঁচান” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং মেডিকেল শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে র‍্যালী, জলাতংক বিষয়ক সায়েন্টিফিক সেমিনার,জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে লিফলেট বিতরণ,কাউন্সেলিং এবং সিগনেচার ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

এই আয়োজনের অংশ হিসেবে গতকাল বিকেলে কলেজ ক্যাম্পাস এবং হাসপাতালের বিভিন্ন বিভাগে সিডিসি-র সরবরাহকৃত জলাতংক নিয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচী এবং অফিসিয়াল নির্দেশ অনুযায়ী আজ সকাল ১০টায় সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সকল বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস থেকে র‍্যালীর আয়োজন করা হয়।

র‍্যালী শেষে আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেন কর্ণেল মালেক মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ আখতারুজ্জামান স্যার। উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সেমিনারে জলাতংক বিষয়ক সাধারণ পরিচিতি,এ রোগের বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় এ রোগের প্রকোপ, ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিস, কীভাবে এ রোগ ছড়ায়, রোগের লক্ষণসমূহ, জলাতংক প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ মিজানুর রহমান স্যার এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. ইমতিয়াজ আহমেদ স্যার।

এছাড়াও বক্তব্য রাখেন অফথ্যালমোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. মোঃ আনিসুজ্জামান স্যার এবং বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ডাঃ মোঃ বজলুল করিম চৌধুরী স্যার। সবশেষে সমাপনী বক্তব্য রাখেন শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার। তিনি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতার জন্য প্ল্যাটফর্ম প্রতিনিধি এবং এক্টিভিস্টদের ধন্যবাদ জানান।

সেমিনার শেষে প্রিন্সিপাল স্যারের স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে সিগনেচার ক্যাম্পেইন শুরু করা হয়। তারপর প্রিন্সিপাল স্যার, হাসপাতালের ডিরেক্টর স্যার, অন্যান্য শিক্ষকবৃন্দের উপস্থিতিতে হাসপাতালের আউটডোরে ও অন্যান্য বিভাগে আগত রোগী ও তাদের স্বজনদের মাঝে লিফলেট বিতরণ, তাদেরকে জলাতংক রোগ সম্পর্কে কাউন্সেলিং করে সিগনেচার শিটে স্বাক্ষর গ্রহণের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় আজকের আয়োজন।

Platform CMMC Unit এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টাতেই আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই প্রথমবারের মত প্ল্যাটফর্মের সদস্য হিসেবে আমাদের মেডিকেলে বড় পরিসরে এই আয়োজনটাকে সফল করতে সর্বাত্মক সহযোগীতা করেছেন, CMMC Plactivist ৫ম বর্ষের শিক্ষার্থী তরিকুল, লিজা, রাজেশ, ৪র্থ বর্ষের ওলী, অভিজিৎ, সুমাইতা, ৩য় বর্ষের একান্ত, দেবলীনা, আমিরাত।

NISHAT TASNIM
5th Year,
Colonel Malek Medical College,Manikganj.

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।