মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

করোনা হাসপাতাল থেকে | পর্ব ৭

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৪ জুলাই ২০২০, ৮:২৯ · ৩ মিনিটে পড়ুন
করোনা হাসপাতাল থেকে | পর্ব ৭
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৪ জুলাই, ২০২০, শনিবার
প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

যারা জীবন নিয়ে ভাবেন তারা কখনো কখনো একাকী বা বন্ধুদের আড্ডায় একটা বিষয়ে আলোকপাত করেছেন নিশ্চিত, মানুষের যদি খেতে না হতো তবে জীবন কেমন হতো!

– জীবন নিরামিষ হতো৷

– মানুষ শুধু ঘুমাতো৷

– মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি কমে যেত৷

– মানুষের পারিবারিক সামাজিক জীবন অনেক মধুর হতো৷

– প্রচুর সময় দেওয়া যেত সন্তান লালন পালনের জন্য৷

– প্রতিযোগিতা ছাড়া জীবন একসময় জলহীন মরা ব্রহ্মপুত্র নদের মতো হয়ে যেত৷

– পরস্পরের প্রতি ভালবাসা বেড়ে যেত- হিংসা বিদ্বেষ কমে যেত৷

কাল্পনিক এমন অনেক কিছুই বলার পর, ক্ষুধা লাগলে আড্ডা ছেড়ে দুপুরের খাবারের জন্য বাড়ির পথ ধরতে হয়- এটাই বাস্তবতা!

হাসপাতালে আমাকে পাঁচ বেলা খাবার দেওয়া হয়৷ সকালে পাউরুটি, জেলি, বাটার, দুটো সিদ্ধ ডিম আর একটা জুস৷ জুসটা ছাড়া বাকিটা খাওয়ার চেষ্টা করি৷ এগারোটা ও চারটার খাবার আমার মিস হয়৷ সেমাই দিলে খেতে পারি৷ বিকেলের চা বিস্কিট খুবই একঘেয়ে৷

সমস্যা হয় দুপুর আর রাতের খাবার নিয়ে৷ সাধারণত চিকেন থাকে দুপুরে৷ আজ খেতেই পারিনি৷ রাতে কলিজা ভুনা, সবজি, চিকেন – দেখে লেবু কেটে সেইরকম প্রুস্তুতি নিয়ে বসি৷ কোনরকম খাদ্যনালীতে ঢুকাতে পারলেই পাকস্থলী, তারপর যার যার কাজ করতে থাকবে৷ আমার কাজ হচ্ছে ধরে বেঁধে খাদ্যনালীতে প্রবেশ করানো৷

শতভাগ ফেল করে প্রথমে মন খারাপ করলাম, তারপর কলিজাটুকু কোনরকমে খেলাম। আরতো পারছি না! একটা আস্ত আম খেয়ে পুষিয়ে নিলাম৷ আম না হয়ে কাঁঠাল কী কারণে জাতীয় ফল হল, তার জবাব আজও অজানা৷

আমি আজ নিজেই ভিন্ন খাবার দাবার কেনাবো বা আনাবো ভাবছি৷ যেমন:

  • গরম ভাত, আলু ভর্তা, ঢেড়স ভাজি ও গরম মুশর ডাল৷
  • রামছোড় (তাপসী) মাছ দোপেঁয়াজো, বাসমতি চাল – মুগ ডাল ৷
  • লইট্টা বা ছুড়ি শুটকি ভর্তা, ঘন ডাল- চিনিগুঁড়া চালের ভাতে ভাপ উঠতে থাকবে৷
  • বোয়াল মাছের পেটি, সাথে চিকন চালের গরম ভাত ও ডাল৷
  • পাতলা সবজি খিচুড়ি, সাথে হিলের সেই বড় চাপিলা ফ্রাই বা রূপচাঁদা ফ্রাই৷
  • নদীর টেংরা আলু দিয়ে রান্না হবে, সাথে মিহি চিকন চাল ও বোম্বাই মরিচ৷
  • রীটা মাছের ঝোল, বোম্বাই মরিচ, চালতার আচার।
  • মিল্কভিটার টক দই, যশোরের পাটালি গুড় – ঝোলা হলে বেস্ট৷ চাল ভাল হতে হবে৷
  • আগের রাতের বাসি ইলিশ মাছ, ইলিশের ডিম, পেটা – পানি ভাত ও শুকনো মরিচ পোড়া৷
  • বাসি গলদা চিংড়ি, পানি ভাত ও মরিচ পোড়া৷
  • গরম পরোটা ও ডাবল ডিম ওমলেট৷

আপাতত এ পর্যন্তই থাক৷ দেখি কোনটা কোনটা পাই! লিস্ট বড় করে পাঠকের বিরক্তির কারণ হতে চাই না৷ কিন্তু খাদ্যে অরুচি বলতে কি বুঝায়, তা কোভিড-১৯ ভালই জানে৷

একটা প্রশ্ন থেকেই যায়৷ যে মুহূর্তে আমরা রুচির অভাবে খাবার খেতে না পেরে নষ্ট করছি, সেই মুহূর্তেই এই প্রোটিনের অভাবে কত শিশুর শারীরিক বৃদ্ধি হচ্ছে না, সামান্য ভিটামিনের অভাবে রাতকানা হয়ে যাচ্ছে৷
এ কি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদের জন্য কোন জরুরি বার্তা নয়? ভাবতেও লাগে ভয় – তবুও ভাবনা এসে ভিড় করে৷

সবাই করোনামুক্ত থাকুন আর মন পুড়িয়ে জামরুল, আম, জাম, কাঁঠাল, কাউয়া- ডৌয়া, যার যা খেতে ইচ্ছে করে খেয়ে যান৷

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।