মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
অতিথি লেখা

করোনা হাসপাতাল থেকে | পর্ব ১৭

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ৭:০৪ · ২ মিনিটে পড়ুন
করোনা হাসপাতাল থেকে | পর্ব ১৭
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ আগস্ট, ২০২০, শনিবার

প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার
একাদশ ব্যাচ,
শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম), বরিশাল

পৃথিবীর জীবনকে আমরা স্বার্থপরের জীবন বলি৷ কখনো কখনো তা বিশেষভাবে টের পাওয়া যায়, আর এই করোনা পরিস্থিতি তা সবাইকে কম বেশি মনে করিয়ে দিচ্ছে৷ যিনি এখান থেকে হাশরের ময়দানের একটা শিক্ষা নিচ্ছেন তিনি জ্ঞানী।

আল কুরআনের দুটো জায়গা তুলে ধরি, খুব প্রিয় আয়াতসমূহ:

১) আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সেসব বুদ্ধিমান লোকদের জন্যে অসংখ্য নিদর্শন রয়েছে; যারা উঠতে, বসতে, শুতে – সকল অবস্থায়ই খোদাকে স্মরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও সংগঠন সম্পর্কে চিন্তা ও গবেষণা করে, (তারা স্বত:স্ফুর্তভাবে বলে উঠে) খোদা এসব কিছু তুমি অর্থহীন ও উদ্দেশ্যহীন সৃষ্টি কর নি৷ তুমি উদ্দেশ্যহীন বাতুলতা হতে পবিত্র৷ অতএব হে খোদা, দোজখের আজাব হতে আমাদের বাঁচাও৷

(সূরা আলে – ইমরান ১৯০-১৯১ আয়াত )

এই আয়াতগুলির অর্থ খুবই সুস্পষ্ট৷ উঠতে বসতে চলতে ফিরতে সৃষ্টিকর্তার বিস্ময়কর সৃষ্টির কথা ভেবে ভেবে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে, অনুগত হয়ে তৃপ্তির জীবনযাপনে অভ্যস্ত হতে আহবান করা হয়েছে৷

২) এই লোকেরা উহাকে দূরবর্তী মনে করে, আর আমরা উহাকে নিকটে দেখিতে পাইতেছি৷ সেই আজাব হইবে সেইদিন যেদিন আকাশমণ্ডল বিগলিত রৌপ্যের মতো হইয়া যাইবে৷ আর পর্বতগুলি রং বেরঙের ধুনা পশমের মতো হইয়া যাইবে৷ আর কোন প্রাণের বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করিবে না৷ অথচ তাহারা পরস্পর প্রদর্শিত হইবে৷ অপরাধী লোক চাহিবে, সেইদিনের আজাব হইতে রক্ষা পাইবার জন্য নিজের সন্তান, স্ত্রী, ভাই- তাহাকে আশ্রয়দানকারী নিকটবর্তী পরিবারকে এবং ভূ-পৃষ্ঠের সমস্ত লোককে বিনিময়ে দিয়ে দিতে, যেন এই উপায়টি তাহাকে নিষ্কৃতি দিতে পারে৷
(সূরা মা’রিজ ৬ – ১৪ আয়াত)

এক কথায় হাশরের ময়দানে শেষ বিচারের দিন সকল প্রিয় মানুষ ও বস্তুকে দিয়ে দিতে চাইব আমরা, নিজের মুক্তির এবং পরিত্রানের জন্য৷ কেউ কারও বিন্দু মাত্র উপকারে আসব না – যার যার অর্জন তার তার।

কি করুণ – কি করুণ হবে সে দিনটি! তার আলামত এই করোনাকালীন সময়ে কি কিছুটা আমাদের চারপাশে পরিলক্ষিত হচ্ছে না?

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।