মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভাইরাসে পুনঃ সংক্রমণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ২:১২ · ২ মিনিটে পড়ুন
করোনা ভাইরাসে পুনঃ সংক্রমণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৯ আগস্ট, ২০২০, শনিবার

অধ্যাপক ডা. কৃষ্ণ চন্দ্র গাঙ্গুলী
বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ,
ইমপালস হাসপাতাল

বিশ্বে সর্বপ্রথম করোনা ভাইরাস দ্বারা দ্বিতীয়বার সংক্রমণ প্রমাণিত হলো। এর পূর্বে যাদেরকে দ্বিতীয়বার সংক্রমিত বলা হয়েছিল, তারা সবাই হয় প্রথমবার সংক্রমণে চলমান কিংবা অপ্রমাণিত। আলোচ্য কেসটি হংকং এ প্রথম সংক্রমিত হয়েছিল মধ্য এপ্রিলে। তার ১৪২ দিন পর স্পেন এবং যুক্তরাজ্য ভ্রমণের পর দ্বিতীয়বার সংক্রমিত হন মধ্য অগাষ্ট ‘২০ এ। যেটি জিনোম সিকুয়েন্স বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি উপসর্গহীন ছিলেন।

এর থেকে বেশ কয়েকটি অনুসিদ্ধান্তে আসার চেষ্টা করা যেতে পারে-

১/ কোভিড-১৯ এ দ্বিতীয়বার সংক্রমণ সম্ভব তবে ভিন্ন স্ট্রেইন দ্বারা।
২/ দ্বিতীয়বার সংক্রমণ কয়েক মাসের মধ্যেই হতে পারে।
৩/ দ্বিতীয়বার সংক্রমণ হবে কম মারাত্মক।
৪/ দ্বিতীয়বার সংক্রমণ লক্ষ্মণবিহীন হলেও তিনি অন্যদের রোগটি ছড়াবেন।
৫/ এটি প্রমাণ করে কারো কারো দেহে সুরক্ষার এন্টিবডি মাত্র চার মাস স্হায়ী হতে পারে।
৬/ এর মাধ্যমে প্রমাণ হয় যে হার্ড ইমিউনিটি সম্ভবত কখনোই এই ভাইরাসটিকে পৃথিবী ছাড়া করতে পারবে না বা পৃথিবী এই ভাইরাসমুক্ত হবেনা।
৭/ ভাইরাসটি সাধারণ সর্দি-জ্বরের মতো পৃথিবীতে থেকে যাবে। যদিও সংক্রমণ দ্বারা স্বল্পস্থায়ী ইমিউনিটি তৈরী হবে।
৮/ যেহেতু ইমিউনিটি স্বল্পস্থায়ী হতে পারে তাই যাদের একবার সংক্রমণ হয়েছে তাদেরও ভ্যাক্সিন লাগবে।
৯/ যারা একবার কোভিড-১৯ আক্রান্ত হয়েছে তাদেরও স্বাস্থ্যবিধি মানতে হবে; যথা- মাস্ক পরা, সাবান পানিতে হাত ধোয়া, দূরত্ব বজায় রেখে চলা ইত্যাদি।
১০/ একটি ভ্যাক্সিন আজীবন সুরক্ষা দিবে না এবং সকল স্ট্রেইন থেকে সুরক্ষা দিবে না। ইমিউন রেস্পন্স কত শক্তিশালী এবং কতদিন থাকবে তা জানতে হবে।

করোনা ভাইরাস এর বেশ কয়েকটি স্ট্রেইন পূর্বেই পৃথিবীতে ছিল। তার সাথে যুদ্ধ করেই মানবজাতি এগিয়ে চলছিল। এখন তারসাথে যে নতুন স্ট্রেইনটি যুক্ত হলো, তাকে মোকাবেলা করেই আমাদেরকে আগামী দিনগুলোতে চলতে হবে। বিজ্ঞানের জয় হোক। করোনা মোকাবেলার পথ সুগম হোক।।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।