মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা চিকিৎসায় চিকিৎসকদের প্রণোদনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ১:৪৬ · ২ মিনিটে পড়ুন
করোনা চিকিৎসায় চিকিৎসকদের প্রণোদনা
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ২৯শে আগস্ট, ২০২০, শনিবার

লেখা:ডা. আজাদ হাসান
সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল-২১তম ব্যাচ

সম্প্রতি সরকারের উচ্চ মহল অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় হতে “কোভিড-১৯ চিকিৎসায় যারা সরাসরি জড়িত” তাদের নামের তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এই “সরাসরি জড়িত” বলতে সরকার কি বোঝাতে চেয়েছে তা এখনো সুস্পষ্ট নয়। তাই বিষয়টি আলোচনার অবকাশ রাখে।

অনেকে “কোভিড-১৯ চিকিৎসায় যারা সরাসরি জড়িত” বলতে কেবল মাত্র “কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল” -এ কর্মরত চিকিৎসক এবং নার্সসহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের বুঝিয়েছে বলে ব্যাখ্যা করছেন। কিন্তু সেটা করলে স্বাস্থ্যকর্মীদের বিরাট একটি অংশ বর্তমান কোভিড-১৯ এর বিরুদ্ধের ফ্রন্ট লাইন যোদ্ধারা এই প্রণোদনার সুবিধা বঞ্চিত হবে। সুতরাং বিষয়গুলো আরো সূক্ষ্ম ভাবে বিবেচণা করতে হবে।

স্বাস্থ্যসেবা একটি দলগত কাজ। উপজেলা পর্যায়ে ইউএইচএফপিও-র নেতৃত্বে এবং জেলা পর্যায় সিভিল সার্জন সাহেবদের নেতৃত্বে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে এমন কি কোথাও কোথাও ল্যাবরেটরী টেকনিশিয়ানদের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহ করাও ঝুঁকিপূর্ণ। সুতরাং এই সব স্বাস্থ্যকর্মীরাও প্রণোদনা প্রাপ্য। তাছাড়া কমিউনিটি স্প্রেডের কারণে উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতালে অশনাক্তকৃত রোগী এবং লক্ষণবিহীন রোগীদের চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানসহ অনেক স্বাস্থ্য কর্মীরাও আক্রান্ত হয়েছেন। সুতরাং ওনারাও সবাই স্বাস্থ্য সেবা প্রদানের জন্য প্রণোদনা প্রাপ্য।
তাছাড়া বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগ, মেডিসিন, সার্জারী, গাইনী এন্ড অবস্, আইসিইউ, রেডিওলজি বিভাগে ডিউটি করতে গিয়েও অনেকেই হয়েছেন করোনা সংক্রমনের শিকার।

সুতরাং স্বাস্থ্য খাতে করোনার জন্য প্রণোদনা দেয়ার জন্য কেবল মাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতালই নয় বরং সমগ্র স্বাস্থ্য খাতের সকল চিকিৎসক এবং নার্স ও টেকনিশিয়ানসহ সকল স্বাস্থ্য কর্মীদের অন্তর্ভুক্ত করতে হবে।।

আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো করোনা প্যান্ডেমিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত প্রত্যেককে স্ব স্ব বেতন স্কেল এবং কর্ম ক্ষেত্রের ঝুঁকির উপর নির্ভর করে মাসিক বেতনের সাথে প্রণোদনা প্রদান করতে হবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।