মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা ভাইরাস শনাক্তকরণে চীনের তৈরী কীটকে “কাজের অযোগ্য” ঘোষণা করলো ভারত

প্ল্যাটফর্ম স্টাফ রিপোর্টারপ্রকাশ: ২৮ এপ্রিল ২০২০, ৬:২৮ · ১ মিনিটে পড়ুন
করোনা ভাইরাস শনাক্তকরণে চীনের তৈরী কীটকে “কাজের অযোগ্য” ঘোষণা করলো ভারত
লেখার আকার

২৮শে এপ্রিল,২০২০

করোনা ভাইরাস শনাক্তকরণে চীনের কীটকে ‘কাজের অযোগ্য’ দাবি করেছে ভারত সরকার। সেই সাথে করোনা শনাক্তের কীটের জন্য চীনের কাছে দেওয়া অর্ডারও বাতিল করেছে ভারত সরকার।উল্লেখ্য চীনের ওই দুই প্রতিষ্ঠানের তৈরি কিট ব্যবহার না করার জন্য ভারতের বিভিন্ন রাজ্য ও হাসপাতালগুলিকে জানিয়েছে তারা।
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের দাবি, করোনা ভাইরাস পরীক্ষায় চীনের ‘গুয়াংঝাউ ওন্ডফো বায়োটেক’ এবং ‘ঝুয়াই লিভজোন’ ডায়াগোনস্টিকের তৈরি কিট “কাজের অযোগ্য” বলে প্রমাণিত হয়েছে।
সোমবার ভারত সরকার জানিয়েছে, চীন থেকে করোনা কীট আনতে যে অর্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। অর্ডার করার পর কোনো টাকা দেওয়া হয়নি চীনকে।
দেশটির সরকারি এক বিবৃতিতে বলা হয়, অযোগ্য ওই কীট কিনে এক টাকাও অপচয় করতে নারাজ ভারত সরকার।

এর আগে ভারতে করোনা শনাক্তের জন্য ধীর গতির কিটের পরিবর্তে ফাস্ট ট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কিটগুলির নির্ভুলতার হার মাত্র ৫.৪ শতাংশ।

আইসিএমআর জানায়, তারা র‍্যাপীড টেস্ট কীট ব্যবহারে রাজি হয়েছে। তবে সেগুলো আরও অবিশ্বস্ত, যদিও সস্তা এবং দ্রুত ফলদায়ী।

তথ্যসূত্র :এনডিটিভি,
জাতীয় দৈনিক

নিজস্ব প্রতিবেদক
ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।