বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

আমেরিকায় প্রবাসী বাঙালির মৃতের সংখ্যা ২০০ ছাড়ালো

 

প্ল্যাটফর্ম নিউজ

 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০: 

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিস্তৃতি পেয়েছে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২১০ টি দেশের বিভিন্ন অঞ্চলে।

করোনা ভাইরাসকে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেননা ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এক দেশ থেকে আরেক দেশে, সেই সাথে যোগ হচ্ছে নতুন নতুন রোগীর তালিকা।

ছবিঃ সংগৃহীত

এ পর্যন্ত করোনা আক্রান্ত প্রায় ২১০ টি দেশ ও অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে আমেরিকায়। এখানে প্রায় ১ লাখ ২১ হাজারেরও বেশি মানুষের শরীরে হানা দিয়েছে কোভিড-১৯ নামক এই রোগটি। পুরো বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা প্রায় ৩০ লাখ ছাড়িয়েছে এবং শুধুমাত্র আমেরিকায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার এরও বেশি।

গত ২৬ এপ্রিল, করোনায় আক্রান্ত তিন বাংলাদেশি সহ মোট প্রবাসী বাংলাদেশি মারা গেছেন প্রায় ২০১ জন।

করোনাভাইরাসে রাজ্যের হাজার হাজার মানুষ হারিয়ে ধাপে ধাপে সব কিছু খুলে দেওয়ার প্রস্তুতি চলছে নিউইয়র্কে। জ্যাকসন হাইটসে লকডাউন এর মাঝেই নিত্য প্রয়োজনীয় বাজার করছেন নাগরিকেরা। আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশনে যাওয়া ও মৃতের হার ক্রমাগত কমার দিকে হলেও দিনে ১০০০ জন করে নতুন রোগীর আগমন ঘটছে হাসপাতালে।

গভর্ণর কুমো জানিয়েছেন, নিউইয়র্ক হুট করেই খুলছে না তবে ধাপে ধাপে খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট মিলে লকডাউন উঠিয়ে দেওয়ার কৌশল ঠিক করা হচ্ছে, সেই সাথে নিউইয়র্কের ওয়েস্টচেষ্টার এলাকা ১৫ই মে থেকে খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আগামী ১৫ই মে পর্যন্ত জারিকৃত লকডাউন কঠোরভাবে চালু থাকবে।

বর্তমানে সারা বিশ্বে মৃতের সংখ্যা প্রায় ২ লাখ ছাড়িয়েছে। করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। এখানে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজারেরও বেশি এবং মোট আক্রান্ত সংখ্যা ১ লাখ ৯৭ হাজারের বেশি।

থেমে নেই স্পেনেও মৃত্যুহার। মোট ২৩ হাজার ১৯০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছে এ পর্যন্ত এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ২৬ হাজারেরও বেশি মানুষ।

পশ্চিম এশিয়ার আরেক দেশ ইরান যেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫,৮০৬ জনেরও বেশি, আক্রান্ত হয়েছে ৯১ হাজারেরও বেশি মানুষ। ফ্রান্স, জার্মানি সহ উদ্বেগজনক অবস্থায় রয়েছে ইউরোপের দেশ বৃটেনও।

আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান ও নেপালেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

নিজস্ব প্রতিবেদক / সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।