মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা প্রতিরোধে জহুরুল ইসলাম মেডিকেলের অভিনব উদ্যোগ

Platformপ্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১১:৫৬ · ২ মিনিটে পড়ুন
করোনা প্রতিরোধে জহুরুল ইসলাম মেডিকেলের অভিনব উদ্যোগ
লেখার আকার

১০ এপ্রিল ২০২০: করোনার প্রকোপ ঠেকাতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। উক্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের সবগুলো প্রবেশ পথ বন্ধ করে প্রধান প্রবেশ পথে বসানো হয়ে জীবাণুনাশক স্প্রে মেশিন, যার ফলে হাসপাতাল সহ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার সময় সবার শরীরে ছিটিয়ে দেওয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। উল্লেখ্য তারও কিছুদিন আগে থেকেই কলেজে প্রবেশ করার সময় হাত-পা ধোয়া বাধ্যতামূলক করেছিল কলেজ কর্তৃপক্ষ। তখন হাসপাতালের প্রবেশপথ গুলোতে ব্লিচিং পাউডার মিশ্রিত অস্থায়ী নালা তৈরি করেছিল কর্তৃপক্ষ। এবং প্রবেশের সময় সবাইকে বাধ্যতামূলক ভাবে এই নালার পানিতে পা ধুয়ে প্রবেশ করতে হয়েছে।

দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ার কথা বিবেচনায় নিয়ে এবারে প্রধান ফটকে ব্যবস্থা করা হলো স্প্রে মেশিনের।
উল্লেখ্য কিশোরগঞ্জের বাজিতপুরে অবস্থিত এই মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেবা নিতে আসেন। তাদের মধ্যে নিরাপদ দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে বহির্বিভাগের মেঝেতে অঙ্কন করা হয়েছে কয়েকশত দূরত্ব সার্কেল।
এছাড়াও সবার মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহির্বিভাগের অনেকগুলো মনিটরে সার্বক্ষণিক দেখানো হচ্ছে সচেতনতা মূলক ভিডিও চিত্র। হসপিটালের বিভিন্ন যায়গায় লাগানো হয়েছে সচেতনতার মূলক ব্যানার, লিফলেট।

দেশের এই ক্রান্তিলগ্নে এমন সব জনকল্যাণমুখী উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসা কুড়িয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক /তারেক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।