মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

করোনা টেস্টের মৌখিক অনুমতি পেল নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২০, ১২:২৭ · ১ মিনিটে পড়ুন
করোনা টেস্টের মৌখিক অনুমতি পেল নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কোভিড-১৯ শনাক্তের টেস্টের জন্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির মৌখিক অনুমতি পেল নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও হাসপাতাল। গতকাল (১৫ এপ্রিল) নোয়াখালি সিভিল সার্জনের দপ্তর হতে এ তথ্য পাওয়া যায়।

 

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে বাংলাদেশেও। গতকাল পর্যন্ত মোট শনাক্ত ১২৩১ জন, যার মধ্যে নোয়াখালীতে শনাক্ত ১ জন। যদিও এখনও নোয়াখালীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি, কিন্তু আসন্ন পরিস্থিতির ভয়াবহতা চিন্তা করে পর্যাপ্ত প্রস্তুতির অংশ হিসেবে টেস্ট করার জন্যে তৈরী করা হবে নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজও। এতে করে নোয়াখালির মানুষকে টেস্ট করার জন্যে যেতে হবে না নোয়াখালীর বাইরে। যা তাদের জন্যে একদিকে যেমন হয়রানির হতো, তেমনি আক্রান্ত ব্যক্তি থেকে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকত ব্যাপক। তবে, পুরোপুরি প্রস্তুত করতে কি পরিমাণ সময় লাগবে বা আনুমানিক কবে থেকে চালু হবে পরীক্ষা তা নিশ্চিত করে জানানো হয়নি। উল্লেখ্য, করোনা ভাইরাস শনাক্তের জন্যে জৈবসুরক্ষা- ২ লেভেল ল্যাব ও আরটিপিসিআর পরীক্ষার যন্ত্র প্রয়োজন। কাজেই, একটি পরিপূর্ণ পরীক্ষাকেন্দ্র তৈরী সময়সাপেক্ষ। নোয়াখালীতে এখনও ব্যাপকভাবে না ছড়ানোয় সময়ের মধ্যেই পরীক্ষার ল্যাব প্রস্তুতের আশা দেখছেন কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।