মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এবার করোনা পজিটিভ হলেন মাশরাফির স্ত্রী সুমনা হকও

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ জুলাই ২০২০, ১:৫৯ · ১ মিনিটে পড়ুন
এবার করোনা পজিটিভ হলেন মাশরাফির স্ত্রী সুমনা হকও
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুলাই ২০২০, বুধবার

করোনাভাইরাস পিছু ছাড়ছে না মাশরাফি বিন মুর্তজার পরিবারের। প্রথমে তাঁর শ্বাশুড়ি ও এক নিকট আত্মীয়, এরপর তিনি নিজে এবং তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা করোনা আক্রান্ত হয়েছেন। সর্বশেষ খবর হলো কোভিড–১৯ পজিটিভ হয়েছেন তার স্ত্রী সুমনা হকও।

গতকাল ৭ জুলাই মঙ্গলবার মাশরাফির পরিবারের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়। করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজ এলাকাবাসীকে রক্ষার জন্য শুরু থেকেই তৎপর ছিলেন মাশরাফি। কিন্তু গত ২০ জুন তিনি নিজেই করোনা পজিটিভ রিপোর্ট হন। দুই দফা নমুনা পরীক্ষা করেও নেগেটিভ হন নি তিনি। আজ ৮ জুলাই আরও একবার টেস্ট করানোর কথা তাঁর। এর মধ্যেই পেলেন স্ত্রীর করোনা আক্রান্তের খবর। বাসায়ই চিকিৎসা চলছে এই দম্পতির।

সাবেক এই অধিনায়ক করোনা আক্রান্ত হওয়ার পর দুই সন্তানকে নড়াইলে দাদা-দাদীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন। শুধুমাত্র স্ত্রী সুমি মাশরাফির সাথে থেকে যান ঢাকার বাসাতে। এ দিকে গত রোববার দুপুরে এক ভিডিও বার্তার মাধ্যমে মাশরাফি সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি জানান, তিনিসহ পরিবারের সদস্যরা ভালো আছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।