১. পরীক্ষায় টার্ম প্রথা সম্পূর্ণ বাতিল করতে হবে।
২. পরীক্ষায় ফি ঘন ঘন বৃদ্ধি না করা এবং বর্ধিত ফি বাতিল করতে হবে।
৩. পরীক্ষায় স্বজনপ্রীতি বন্ধ ও পাসের হার বৃদ্ধি করতে হবে।
৪. যেকোনো নতুন নিয়ম পার্ট-১ পরীক্ষার পূর্বে ঘোষণা করতে হবে এবং পার্ট-১ পাস করার পর তাদের উপর কোন অযৌক্তিক নিয়ম চাপিয়ে দেওয়া যাবেনা।
৫. লিখিত Ospe, Clinical, Viva পদ্ধতি সম্বন্ধে বিসিপিএস থেকে সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করতে হবে।
৬. কোন পরীক্ষায় একবার কৃতকার্য হলে ঐ অংশ পুনরায় প্রদান থেকে অব্যহতি দিতে হবে।
৭. বিতর্কিত পরীক্ষকবৃন্দকে পরীক্ষা কার্যক্রমের বাইরে রাখতে হবে।
৮. অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলের বিস্তারিত বিবরণ জানাতে হবে।
৯. পরীক্ষকবৃন্দের নিয়মিতভাবে পরীক্ষক হিসেবে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।
টার্ম প্রথা বাতিল করে অন্যান্য দাবী মেনে আগামী সাত দিনের মধ্যে কর্তৃপক্ষ সুস্পষ্ট ঘোষণা প্রদান না করলে ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।
inshAllah! Yes! Let’s do this!