রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

এন্ডোক্রাইন রোগকথন : প্রকাশিত এক বই ও রোগের কথা

ডায়াবেটিস, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম একসূত্রে গাঁথা। এ সকল  বিষয়ে  ভারী ও ভারিক্কি বইয়ের সংখ্যা কম নয়। কোন বইয়েরই গুরুত্ব কম নয়, কনটেন্ট ও কম নয়। কিন্তু সহজ কথায় কঠিন বিষয়গুলো উপস্থাপন করে এমন বইয়ের সংখ্যা অনেক কম।  বিশেষ করে তরুণ চিকিৎসকরা সহজে বুঝবে এমন বই কম তো বটেই। কঠিন জিনিস সহজ করে বুঝতে অভ্যস্ততা সকলেরই থাকে। সম্প্রীতি ডায়াবেটিস, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম নিয়ে এমন একটা বই প্রকাশিত হয়েছে। ভারতের বিখ্যাত Jaypee Brothers Medical Publishers হতে প্রকাশিত বইটির নাম  “FAQs  In Diabetes Endocrinology And Metabolism”. বইটি লিখেছেন সকলের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন শিক্ষক ডা. এম সাইফুদ্দিন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বইটির ফরওয়ার্ড লিখেছেন বাংলাদেশ এন্ডোক্রাইনোলজি সোসাইটির সম্মানিত সভাপতি প্রফেসর মো. ফারুক পাঠান ।

বইটিতে এন্ডোক্রাইন সকল রোগ নিয়ে আলোচনা করা হলেও ডায়বেটিস এর উপর বিশেষ গুরুত্ত্বারোপ করা হয়েছে।বর্তমান বিশ্বে ডায়বেটিস একটি মহামারী রোগ হিসেবে স্বীকৃত। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়বেটিসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে (৬.৯%) এবং ২০১৭ সালে ৬.৯ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। ২০৪৫ সালে এই সংখ্যা বেড়ে ১৩.৭ মিলিয়ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দুঃখের বিষয়, ডায়বেটিসে আক্রান্ত রোগীদের অর্ধেকই জানেন না যে তাদের ডায়বেটিস হয়েছে এবং শুধুমাত্র ৭.৮% রোগী তাদের চিকিৎসার লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছেন। বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৭০ লক্ষ বলে বলছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফাউন্ডেশন। কিন্তু যারা আক্রান্ত তাদের ৫৭ শতাংশই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যা সারা জীবনের জন্যে বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছর ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। সারা বিশ্বেই এই সমস্যা বেড়ে চলেছে। আমাদের দেশে প্রতি ৩৪০০ জন রোগীর জন্য ১ জন করে চিকিৎসক রয়েছেন এবং প্রতি ৪ জন চিকিৎসকের মধ্যে ১ জন চিকিৎসক ডায়বেটিস চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত। ফলে এই বিপুল সংখ্যক রোগীদের এই রোগ সম্পর্কে সঠিক জ্ঞান ও সুচিকিৎসায় চিকিৎসকরা প্রয়োজনীয় সময় দিতে পারেন না। এ কারণে ডায়বেটিস রোগ নিয়ন্ত্রণে রোগী এবং চিকিৎসকদের মাঝে একটি বড় ব্যবধানের সৃষ্টি হয়েছে।এই ব্যবধান কমাতে এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে রোগীদের সহযোগিতা করার উদ্দেশ্যেই মূলত ডা. এম সাইফুদ্দিন বইটি লিখেছেন বলে প্ল্যাটফর্ম-কে জানান। ডায়াবেটিস এর পাশাপাশি অন্যান্য সকল রোগ সহজ ভাষায় ও আপডেটেড গাইডলাইন অনুসারে লেখা হয়েছে- যোগ করেন তিনি।

বইটির  বিশেষত্ব:

  • বইটিতে বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর প্রতিষ্ঠানের লিখিত, বস্তুগত কাঠামোগত ক্লিনিকাল / ব্যবহারিক পরীক্ষা (ওএসপিই) এবং অন্যান্য  এন্ডোক্রাইনোলজির প্রশ্নগুলির সমাধান করা আছে
  • বিশ্বজুড়ে বিভিন্ন এন্ডোক্রাইন সংস্থা বিশেষত আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন (ADA), আমেরিকান থাইরয়েড অ্যাসোসিয়েশন (ATA), ডায়াবেটিস অধ্যয়নের জন্য ইউরোপীয় সমিতি (EASD) এবং বিশ্বের অন্যান্য সংস্থাগুলির সর্বশেষ নির্দেশিকা অনুসারে সকল তথ্য আপগ্রেড করা  হয়েছে
  • এন্ডোক্রাইনোলজির বিষয়গুলি খুব সহজ, সুন্দর করে  উপস্থাপন করা হয়েছে

 

আলাপচারিতায় শ্রদ্ধেয় ডা. এম সাইফুদ্দিন জানান ভারত, বাংলাদেশসহ ইউরোপীয় বিভিন্ন দেশে বইটি বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তিনি জানান, তরুণ চিকিৎসকরা যাতে সহজ ভাষায় অধ্যয়ন করে নিজেরাই এন্ডোক্রাইন রোগসমূহের চিকিৎসা প্রদান করতে পারেন সে বিষয়টি মাথায় রেখে তিনি বইটি লিখেছেন।  পাশাপাশি বাংলাদেশের তরুণ চিকিৎসকদের মাঝে ইতিমধ্যে তিনি ২০০০ কপি বই  বিনামূল্যে প্রদান করেছেন বলে জানা যায়।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।