মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, প্রথম স্থান অধিকারী রাগীব নূর

Platformপ্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯, ৯:৩৯ · ১ মিনিটে পড়ুন
মেডিকেল ভর্তি পরীক্ষার ফলপ্রকাশ, প্রথম স্থান অধিকারী রাগীব নূর
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রাগীব নূর
লেখার আকার

আজ ১৫ অক্টোবর ২০১৯ প্রকাশিত হলো ২০১৯-২০ সেশনে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল। এ পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন রাগীব নূর।

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রাগীব নূর

রাগীব নূর ভর্তি পরীক্ষায় ১০০ তে পেয়েছেন ৯০.৫০। তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি ও এসএসসি পাস করেন এবং তার পূর্বে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ২০১৯ সারা দেশে একযোগে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ১০ হাজার ৪০৪ আসনের বিপরীতে অংশ নেন ৬৯ হাজার ৪০৫ জন পরীক্ষার্থী এবং উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৪১৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মেয়ে ২৬ হাজার ৫৩১ জন, আর ছেলে ২২ হাজার ৮৮২ জন।

সরকারি মেডিকেল কলেজগুলোয় ভর্তিপ্রক্রিয়ার সময়সীমা ২২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯। সরকারি মেডিকেল কলেজসমূহের ভর্তিপ্রক্রিয়া শেষ হওয়ার পর বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি শুরু হবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে ডিজিএইচএস এর ওয়েবসাইটে (এখানে ক্লিক করুন)।

প্রতিবেদক/সামিউন ফাতীহা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।