মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

এন-৯৫ মাস্ক পুনঃব্যবহারযোগ্য করছেন ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকদল

Fahmida Hoque Mitiপ্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৬:১২ · ২ মিনিটে পড়ুন
এন-৯৫ মাস্ক পুনঃব্যবহারযোগ্য করছেন ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকদল
লেখার আকার

২৮ শে মার্চ, ২০২০
কোভিড-১৯ এর চিকিৎসায় অত্যাবশকীয় এন-৯৫ রেস্পিরেটরি মাস্ক কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ খুব ই কম। তাই বলে কি থেমে থাকবেন স্বাস্থ্যকর্মীরা??বরং সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও একই মাস্ক কয়েকবার ব্যবহার করছেন তারা।

এই সমস্যা থেকে উত্তরণের জন্য একই মাস্ক পুনঃব্যবহারের পদ্ধতি নিয়ে এসেছে ডিউক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

ইতোমধ্যে শতাধিক মাস্ক কোনরুপ ক্ষতিসাধন ছাড়াই জীবানুমুক্ত করে পুনর্ব্যবহারযোগ্য করেছে ডিউক বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল বায়োকন্টেইনমেন্ট গবেষক দলটি। বাষ্পীভূত হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে ব্যবহৃত মাস্ক জীবানুমুক্ত করার এই প্রটোকল সবার জন্য উন্মুক্ত করেছে তারা। ডিউক অকুপেশনাল এন্ড এনভায়রনমেন্টাল অফিস পরিচালক ওয়েইন থমান বলেন,’ শতাব্দীজুড়ে এই পদ্ধতিতে যন্ত্রপাতি পরিষ্কার করা হচ্ছে, কিন্ত কল্পনা করি নি এভাবে কখনো যে মাস্ক পরিষ্কার করতে হবে।’


কিভাবে করবেন?
:সীমিত পরিসরে রক্ষনাবেক্ষন এবং ব্যবহার করা হয় হাইড্রোজেন পার অক্সাইড।ইতোমধ্যে ডিউক হাসপাতালে ব্যবহার শুরু হয়েছে এবং অন্যান্য হাসপাতালেও সম্ভব বলে মনে করেন গবেষকরা।

মাত্র চার ঘন্টার একটি ব্যাচে প্রায় পাঁচ শতাধিক মাস্ক জীবানুমুক্ত করা সম্ভব।পুনঃব্যবহারযোগ্য এই মাস্ক সর্বোচ্চ কতবার ব্যবহার করা যাবে সে বিষয়ে এখনো গবেষণা চলছে বলে জানান পরিচালক থমান।জীবানুমুক্ত করার পরে মাস্কে কোন ধরনের ত্রুটি আছে কিনা সেটি অনুসন্ধান এবং তত্ত্বাবধানও করে থাকে দলটি।

সাধারণত এসকল মাস্ক একবার ব্যবহারের জন্যই তৈরি করা হয়। কিন্ত এরকম ক্রান্তিলগ্নে ঝুঁকি সত্ত্বেও বারবার ব্যবহারের প্রয়োজন হচ্ছে তাই অবশ্যই এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

তথ্যসূত্র : সিএনএন

নাহিদা হিরা/নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।