মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখ

জামিল সিদ্দিকীপ্রকাশ: ২৮ মার্চ ২০২০, ৬:৩১ · ২ মিনিটে পড়ুন
যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখ
লেখার আকার

নিজস্ব প্রতিবেদক,

২৮ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রে মহামারী কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ছাড়ালো এক লাখ। যার ৪৫ ভাগেরও বেশি আক্রান্ত নিউইয়র্ক শহরে। যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এর প্রথম কেস পাওয়া যায় ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি। মার্চের ১০ তারিখ পর্যন্ত তা অল্প অল্প করে বৃদ্ধি পেতে থাকলেও এরপর তা বৃদ্ধি পেতে থাকে খুব দ্রুত। এর একটি অন্যতম কারণ হতে পারে এই সময়ের পর যুক্তরাষ্ট্র সরকার ব্যাপকভাবে টেস্ট করা শুরু করে। প্রতিদিন বারো-তেরোহাজার আক্রান্ত বাড়তে থাকে। যার ফলশ্রুতিতে ১০ই মার্চে যেখানে যুক্তরাষ্ট্রে রোগী ছিল ৯৯৪ জন, ২০শে মার্চে এসে তা দাঁড়ায় ১৯,৩৬৭ জন এবং আজ ২৮ শে মার্চে তা ১ লাখ পেড়িয়ে গেছে। আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেলেও মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম এই দেশটিতে। তবে মাথায় রাখতে হবে যুক্তরাষ্ট্র এখনো কোভিড-১৯ মহামারীর প্রাথমিক ধাপে আছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন মাত্র ২৫২৫ জন। যেসব রোগীদের ফলাফল এসেছে তাদের মাঝে হিসাব করা হলে তা ইতালীর কাছাকাছিই। মৃত্যুর মিছিল ঠেকাতে যুক্তরাষ্ট্র কি ব্যবস্থা নেয় তাই নির্ধারণ করবে আসন্ন দিনগুলোতে দেশটির ভাগ্য।

গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন আক্রান্ত ১৮,৬৯১ জন এবং মৃত্যু ৪৯১ জন। আক্রান্তের সংখ্যা ও মৃত্যু সবই বাড়ছে দিনদিন। যুক্তরাষ্ট্র ইতালীর থেকে শিক্ষা গ্রহণ করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করে মৃতের সংখ্যা কমিয়ে আনতে পারবে এটাই সকলের কাম্য।

খবরটি শেয়ার করুন
জামিল সিদ্দিকী

A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।