সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

একদিনেই ময়মনসিংহ মেডিকেলে ৬ জন চিকিৎসকসহ করোনা শনাক্ত ১৮ জন স্বাস্থ্যকর্মীর

প্ল্যাটফর্ম নিউজ,
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৩ টি ওয়ার্ড, কিডনি ডায়ালাইসিস ইউনিট এবং গাইনি বিভাগের একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকদিন পূর্বেই।

আর গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরিস্থিতি আগের সবকিছুকে ছাড়িয়ে গেলো! এক দিনেই মমেকহা’র ১৮ জন স্বাস্থ্যকর্মীর করোনার শনাক্ত হলো। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬ জন চিকিৎসকও আছেন। এ নিয়ে গত ৪ দিনে হাসপাতালটিতে চিকিৎসকসহ মোট ৩৯ জন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হলো।

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) ময়মনসিংহ মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য জানা যায়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন,

“সম্প্রতি বেশ কয়েকটি ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীরা তথ্য গোপন করে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি নজরে এলে ওই সব ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে পর্যায়ক্রমে তাঁদের নমুনাও পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১৩ জন চিকিৎসকসহ মোট ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।”

তথ্য গোপন করে করোনায় আক্রান্ত ব্যক্তিরা চিকিৎসা নিতে এসে পরে ধরা পড়ায় হাসপাতালটির মেডিসিন, গাইনিসহ ৩ টি বিভাগের মোট ৫টি ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে গত ৪ দিনে এই হাসপাতালের ১৩ জন চিকিৎসকসহ মোট ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।

মমেকহা’তে চিকিৎসকসহ সকল ধরণের স্বাস্থ্যকর্মীদের ক্রমাগত করোনায় আক্রান্ত হবার খবরে উদ্বেগ জানিয়ে BMA ময়মনসিংহ শাখার সভাপতি অধ্যাপক মতিউর রহমান ভূইয়া বলেন,

“এভাবে চলতে থাকলে ময়মনসিংহের স্বাস্থ্যসেবায় বিপর্যয় নামতে পারে। তাই অবিলম্বে চিকিৎসকসহ অন্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় কর্তৃপক্ষের বিশেষ নজর দিতে হবে।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।