মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন শনাক্ত ১৪ জন

অংকন বনিকপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ৮:৪৭ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯: গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন শনাক্ত ১৪ জন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ২ মিলিয়ন ছাড়িয়েছে বেশ কয়েকদিন আগেই। পৃথিবীব্যাপী মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। বাংলাদেশও ইতোমধ্যে করোনায় ভয়াল থাবায় আক্রান্ত। দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

গতকাল শুক্রবার পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় নতুন করে আরো ১৪ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত মোট ৮৯ জন রোগী শনাক্ত হলেন। আক্রান্ত এই ৮৯ জনের মধ্যে ১৬ জন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আছেন।

বিভাগটিতে আক্রান্তের তুলনায় সুস্থতার হার একদমই কম! গতকাল বিকালে ২ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত ৫ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে,

“সুস্থ হওয়া দুজন বরগুনা জেনারেল হাসপাতলে চিকিৎসাধীন ছিলেন। ওই দুজন গতকাল (২৪ এপ্রিল) বিকেলে ছাড়পত্র পেয়ে বাড়ি ফেরেন। এর আগেরদিন (২৩ এপ্রিল) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন থাকা ৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন।”

বরিশাল স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বিভাগটিতে আক্রান্তের সংখ্যাগত দিক থেকে বরিশাল জেলা সর্বোচ্চ অবস্থায় আছে। এ জেলায় নতুন আক্রান্ত ১ জনসহ মোট ৩৪ জন, বরগুনায় নতুন ৫ জনসহ মোট ২৩ জন, পটুয়াখালীতে নতুন ৬ জনসহ মোট ১৯ জন, ঝালকাঠিতে ৬ জন, পিরোজপুরে ৫ জন ও ভোলায় ২ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে ৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর মারা গেছেন মোট ৪ জন। বিভাগটির ৬ জেলায় আক্রান্ত এই ৮৯ জনের মধ্যে ১৬ জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও আছেন। আছেন ২ জন ভারতীয় নাগরিকও।

বরিশাল বিভাগের ভোলা জেলায় প্রথম দুজন রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে ছয় জেলাতেই এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো। রোগীর সংখ্যা বৃদ্ধির পাওয়ায় সব জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি বৃদ্ধি করা হয়েছে।”

প্রসঙ্গত, বরিশাল বিভাগে গত ৯ এপ্রিল প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর ৫টি জেলায় ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হলেও গত ১৫ দিনে ভোলায় কোনো রোগী শনাক্ত হয়নি। কিন্ত গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) প্রথমবারের মতো ভোলায় ২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে, নিজগৃহে অবস্থান করেই সুস্থ ও নিরাপদ থাকা সম্ভব।

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।