মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

ঈদের দিনেও নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন চিকিৎসক-নার্সরা; বিভিন্ন হাসপাতালে হতাহতের ভীড়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ জুন ২০২৫, ৪:৪৩ · ১ মিনিটে পড়ুন
লেখার আকার

শনিবার, ০৭ জুন, ২০২৫

ঈদের দিনেও নিরবচ্ছিন্ন সেবা দিচ্ছেন চিকিৎসক-নার্সরা; বিভিন্ন হাসপাতালে ভীড় করছেন সড়ক দুর্ঘটনায় আহতরা বা পশু কুরবানি করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত কারণে আঘাতপ্রাপ্তরা।  জানা গেছে, রাজধানীর জাতীয় অর্থোপেডিক’সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকে।

শনিবার (৭ জুন) সকাল থেকেই হাসপাতালে যাচ্ছেন আহতরা।  জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসকরা জানান, গরু কোরবানি দেয়ার সময় বা গরু পরিবহনের সময় গরুর লাথি-গুতো খেয়ে আহত বেশ কয়েকজন হাসপাতালে এসেছেন।

আহতদের মধ্যে অনেকে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েছেন। জরুরি বিভাগের কক্ষে রোগী আর তাদের স্বজন দিয়ে ভরা। নিরাপত্তাকর্মীরা বারবার স্বজনদের জরুরি বিভাগের কক্ষ থেকে চলে যেতে বলছেন। কারণ, ছোট একটি কক্ষে মানুষের ভিড়ে ঠিকমতো রোগীই যেতে পারছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঈদের দিনে হাসপাতাল পরিদর্শনে আসেন ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা মো. আশরাফুল আলম। তিনি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন।

এ ছাড়া দায়িত্বরত চিকিৎসক ও স্টাফদের সাথেও কুশল বিনিময় করলেন।

শনিবার (৭ জুন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢাকা মেডিকেলে দুই হাজারের অধিক রোগী ভর্তি আছে।

ভর্তি রোগী ছাড়াও জরুরিবিভাগে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ঈদের ছুটিতেও প্রায় ২শ চিকিৎসক এবং ছয় শতাধিক নার্স ঢাকা মেডিকেলে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।