শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঈদে কর্মরত চিকিৎসকের উপর অতর্কিত হামলা

ঈদের সরকারী ছুটি ছিল চার দিন। কিন্তু তাই বলে, দেশের কোথায়ও হাসপাতাল বন্ধ ছিল না। জনবলের সংকট থাকলেও, সেন্ট্রাল রোষ্টারের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়েছেন দেশের চিকিৎসক গন।

গত ৫’ই সেপ্টেম্বর ২০১৭, তখনও ঈদের রেশ কাটেনি। ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনায় মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন, ডাঃ সবুজ সাহা। আনুমানিক সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে ডাঃ সবুজ সাহা মহিলা ওয়ার্ডে রুগী দেখার সময় অন্য একজন ভর্তিকৃত রোগীর লোকজন অতর্কিত ভাবে হামলা করেন।

ওথানা ডুমুরিয়া নিবাসী, উক্ত রুগীর নাম আসমা বেগম, বয়স ৪৫ এবং স্বামী-মহিউদ্দিন আজাদ। চিকিৎসার জন্য মহিলা ওয়ার্ডে ভর্তি হন এবং ডাঃ সবুজ সাহা উক্ত রোগীকে দ্রুত চিকিৎসা প্রদান করেন।
ঠিক তখনই অন্য একজন মুমূর্ষ মৃত প্রায় ১ দিন বয়সের নবজাতক বাচ্চাকে হাসপাতালে আনা হলে, ডাঃ সবুজ সাহা বাচ্চাটিকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকেন।
রুগী আসমা বেগমের লোকজন ঐ সময়ে আসমা বেগমকে আবার দেখবার জন্য বলেন। তখন কর্তব্যরত চিকিৎসক ডা. সবুজ শিশু বাচ্চাটিকে দেখে, পরে আসবেন বলে বলে জানান এবং কিছু সময় অপেক্ষা করতে বলেন।
এরই মধ্যে আসমার সাথে আসা আরও কিছু লোকজন (প্রায় ৮-১০ জন) এসে অকস্মাৎ চিকিৎসকের উপর চড়াও হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। সাথে, উক্ত চিকিতসককে অতর্কিত চড় কিল ঘুষি মারতে শুরু করেন। ঐ সময়ে রোগীর লোকজন চিকিৎসকের নিকট হতে প্রায় তিন হাজার টাকা করেন এবং সরকারী কাজে ব্যাঘাত ঘটায়। কর্তব্যরত চিকিৎসকের ডাক চিৎকারে সহকারী, ফিরোজা বেগম (৪০), সমাপ্তী রায় এগিয়ে আসলে, চিকিৎসকের সাথে রাউন্ডে থাকা উক্ত সহকারী আহত হন।
তখন চিকিৎসক আত্নরক্ষার জন্য দ্রুত রুমে ঢুকে দরজা বন্ধ করেন। রোগী আসমার সাথে থাকা লোকজন তখনও দমে না গিয়ে দরজায় লাথি মারে, দরজা ভাঙার চেষ্টা করে। এই বিষয়ে কোথায়ও অভিযোগ করলে, খুন-জখমের হুমকি দেয়।
পরবর্তীতে কাউকে কিছু না বলে, উক্ত রোগী নিয়ে হাসপাতাল ছেড়ে অন্যত্র চলে যান।

পরে, খোজ নিয়ে জানা যায়, উক্ত রোগী আসমা বেগম, খুলনায় নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি আছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডাঃ সবুজ সাহা, স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এ, এস, এম মারুফ হাসান এর সাথে আলাপ আলোচনা করে উক্ত ঘটনার আসামীদের আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জ বরাবর এজাহার দাখিল করেন।

এজাহারে আসামী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে, ১-হালিম (৩৩), ২- গফফার শেখ (৩৫), ৩- মফিজ (৩১) ৪- মহিউদ্দিন আজাদ।
বাদীর কম্পিউটার কম্পোজ করা এজাহার কপি ৬/৯/১৭ তারিখের ১২.৩৫ মিনিটে থানার ইনচার্জ প্রাপ্তি স্বীকার করেন এবং ১৪৩/১১৪/৩২৩/৫০৬ ধারায় রুজু করেন।

ডুমুরিয়ায় কর্তব্যরত চিকিৎসকের উপর হামলার ঘটনায়, খুলনা বিএমএ জরুরি মিটিং এ আছেন। বিএমএ থেকে পরবর্তী কর্মসূচি জানানো হবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।