মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ইনফেকশন নিয়ন্ত্রণ : ক্লিনিক্যাল সেমিনার

Fahmida Hoque Mitiপ্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ৮:১৫ · ২ মিনিটে পড়ুন
ইনফেকশন নিয়ন্ত্রণ : ক্লিনিক্যাল সেমিনার
লেখার আকার

১০ ফেব্রুয়ারি, ২০২০
আজ ১০ ফেব্রুয়ারি, ২০২০(সোমবার) প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে ‘ইনফেকশন নিয়ন্ত্রণ’ এর উপর একটি ক্লিনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়।

এতে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন হাসপাতাল ও আইসিইউ স্পেশালিস্ট ডা. নাহরীন আহমেদ, এমডি, ইন্টারনাল মেডিসিন, পালমোনারি ও ক্রিটিকাল কেয়ার, ইউনিভার্সিটি অফ পেনিসিলভানিয়া, ফিলাডেলফিয়া, ইউএসএ এবং মার্কিন ক্যান্সার স্ক্রিনিং স্পেশালিস্ট ডা. নওশীন রহমান।


উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মাজেদুর রহমান, সহযোগী অধ্যাপক, সার্জারি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ ডা. আ.স.ম. শহীদুল্লাহ, সহযোগী অধ্যাপক, কমিউনিটি মেডিসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
-ডা. রুমানা আরমান, সহযোগী অধ্যাপক, গাইনি।
-ডা. মো. শফিউল আলম, সহকারী অধ্যাপক, মেডিসিন
-ডা. আ. আ. ম. আ. মুমিত চৌধুরী, সহকারী অধ্যাপক, ক্রিটিকাল কেয়ার, মেডিসিন

উল্লেখ্য শহীদ অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদ এর নাতনি ও অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ এর মেয়ে ডা. নাহরীন আহমেদ দুই এক মাস পরপর আরো দশ বারোজন মার্কিন চিকিৎসককে সাথে নিয়ে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন এ দেশের চিকিৎসকদের উচ্চতর আধুনিক চিকিৎসার প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে। পকেট আল্ট্রাসাউন্ড, ব্রঙ্কসকপি সহ দ্রুত রোগ নির্নয়ের অত্যাধুনিক সব পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেন তাঁরা।

ছবিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে ডা. নাহরীন হোসনা

সম্প্রতি রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁদের এই কার্যক্রমের জন্য তাঁদেরকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান এবং এই উদ্যমী প্রয়াসকে সাধুবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক / ফাহমিদা হক মিতি

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।