মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ইনফার্টিলিটি নিয়ে ওজিএসবি বরিশাল’র সিএমই অনুষ্ঠানের আয়োজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ মার্চ ২০১৭, ৫:২১ · ২ মিনিটে পড়ুন
ইনফার্টিলিটি নিয়ে ওজিএসবি বরিশাল’র সিএমই অনুষ্ঠানের আয়োজন
লেখার আকার

17198161_1286934778062459_591105672_n

গতকাল বৃহস্পতিবার, শের-ই-বাংলা মেডিকেল কলেজে  ” Management of infertility” নিয়ে  OGSB Barisal আয়োজন করল একটি সিএমই অনুষ্ঠানের।

 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ক্যাপ্টেন (অব:) ডাঃ সিরাজুল ইসলাম । এছাড়া প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানু, প্রফেসর ডাঃ কোহিনূর বেগম, প্রফেসর ডাঃ রাশিদা বেগম, এবং প্রফেসর ডাঃ খালেদা খানম এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।


প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানু বর্তমানে OGSB এর প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত আছেন । তিনি প্রেসিডেন্ট হবার পর এই  প্রথম এধরনের সিএমই  অনুষ্ঠানের আয়োজন হল  শেবাচিমে।

প্রধান অতিথি ছিলেন প্রফেসর ডাঃ ভাস্কর সাহা, (অধ্যক্ষ শেবাচিম) এবং বিশেষ অতিথি হিসেবে ডাঃ এস এম সিরাজুল ইসলাম, (পরিচালক, শেবাচিম) ।

অনুষ্ঠানে  বক্তব্য রাখেন বরিশাল বিএমএ’র প্রেসিডেন্ট ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন । আরও বক্তব্য রাখেন ডাঃ হাওয়া আখতার জাহান (প্রেসিডেন্ট, OGSB Barisal) এবং ডাঃ শিখা রানী সাহা, বিভাগীয় প্রধান (গাইনী এন্ড অবস), শেবাচিম।

অনুষ্ঠানে প্রফেসর ডাঃ কোহিনূর বেগম Evaluation of infertile couple, প্রফেসর ডাঃ খালেদা খানম Ovulation Induction, প্রফেসর ডাঃ লায়লা আরজুমান্দ বানু Role of laparoscopy in the management of infertility এবং প্রফেসর ডাঃ রাশিদা বেগম ICSI & male factor infertility নিয়ে আলোচনা করেন।

প্রতি বছর শেবাচিমে অন্তত এধরনের একটি সিএমই অনুষ্ঠান হওয়া উচিত বলে উপস্থিত অতিথিরা মনে করেন। সবাইকে বিশেষত নবীন যারা গাইনীতে যারা ভবিষ্যৎ  গড়তে চায় তাদের ল্যাপারোস্কোপি ট্রেনিং প্রদানে আগ্রহ প্রকাশ করেছেন অতিথিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডাঃ মোঃ তৈয়বুর রহমান (সেক্রেটারি, OGSB Barisal) ।

সার্বিক সহযোগিতায় ছিল রেনাটা লিমিটেড।

প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।

রিপোর্ট- সুদীপ্ত সরকার

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।